Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারতকে নাগপুরে জিতিয়ে কী বললেন অভিষেক!

ভারতকে নাগপুরে জিতিয়ে কী বললেন অভিষেক!

Online Desk জানুয়ারি 22, 2026
T20-1.jpg

স্পোর্টস রিপোর্টার : অভিষেকের তান্ডব জয় দিয়ে টি২০ অভিযান শুরু করল ভারত। মূলত অভিষেক শর্মার ব্যাটিং বীরত্বেই বড় জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। নাগপুরে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৯০ রান তুলতে পারে নিউজিল্যান্ড। তাতে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারতীয় দল।

ওপেনিং করতে নেমে ভারতীয় দলের হয়ে সেরা ব্যাটিং করেন অভিষেক শর্মা। ৫ বাউন্ডারি ও ৮ ওভার বাউন্ডারি হাঁকিয়ে তিনি ৩৫ বলে ৮৪ রান করেন। শেষদিকে ২০ বল খেলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন রিঙ্কু সিং। অপরাজিত সেই ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৩ ওভার-বাউন্ডারি।অধিনায়ক সূর্যকুমার যাদব ২২ বল খেলে ৩২ রান করেন। হার্দিক পান্ডিয়া ১৬ বলে ২৫ করেন। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থই ঈশান কিষান। ৫ বলে ৮ রান করেন মাত্র। সঞ্জু স্যামসনও ১০ রানের বেশি করতে পারেননি। শিবম দুবে ৯, অক্ষর প্যাটেল করেন ৫ রান।সবমিলিয়ে ওঠে ২৩৮ রান। এই নিয়ে টি২০ ক্রিকেটে ৪৪ বার ২০০ বা তার বেশি রান করল ভারত। এমন কৃতিত্ব আর কোনও দলের নেই।

জবাবে নিউজিল্যান্ড দল লড়াই করলেও কড়া চ্যালেঞ্জ ছুড়তে পারেনি। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান গ্লেন ফিলিপস। ৪ বাউন্ডারি ও ৬ ওভার বাউন্ডারিতে ৪০ বল খেলে ৭৮ রান করেন তিনি। মার্ক চাপম্যান ২৪ বলে করেন ৩৯ রান। ড্যারিল মিচেল ১৮ বলে ২৮ রান ও অধিনায়ক মিচেল স্যান্টনার ১৩ বল খেলে ২০ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় দলের হয়ে বরুণ চক্রবর্তী ও শিবম দুবে জোড়া উইকেট করে নেন। অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ১ উইকেট করে নেন। ম্যাচের সেরা হয়ে অভিষেক শর্মা বললেন,’প্রতিটা ম্যাচের আগে দু-তিন দিন সময় পাই। নেটে অনুশীলনের সময়ই ঠিক করে নিই, কী ভাবে সেই ম্যাচে ব্যাট করব। কারণ, আমি জানি প্রতিটা বিপক্ষ আমার বিরুদ্ধে পরিকল্পনা করছে। তাই আমাকেও তৈরি থাকতে হয়।”

এই ম্যাচে ৮৪ রানের ইনিংসে ৮টি ছক্কা মেরেছেন অভিষেক। ছাপিয়ে গিয়েছে গুরু যুবরাজ সিংকে। কী ভাবে অবলিলায় ছক্কা মারতে পারেন, সেই রহস্য ফাঁস করলেন ভারতীয় ওপেনার। অভিষেক বললেন, “আমি খুব একটা পেশিবহুল নই। তাই টাইমিংয়ের উপর জোর দিই। আমার হাতে প্রচুর শটও নেই। তিন-চারটে শটই মারতে পারি। সেগুলোই বার বার অনুশীলন করি। প্রতি বলে ছক্কা মারতে গেলে বা ২০০-র বেশ স্ট্রাইক রেটে রান করতে গেলে প্রস্তুতিটা খুব গুরত্বপূর্ণ। আমি তাই প্রস্তুত হয়েই না। “

Post Views: 108

Continue Reading

Previous: তারাদের দেশে চলে গেলেন প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক ইলিয়াস পাশা
Next: রাত পোহালেই বাগদেবীর আরাধনায় মাতবে বাংলা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.