Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি’, বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন দাবি মোদীর

‘ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি’, বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন দাবি মোদীর

Online Desk এপ্রিল 29, 2026
modi-dvf.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচন পশ্চিমবঙ্গে এখনও মেটেনি। বুধবার চলছে সাত জেলার ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ । তার মাঝে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন উত্তরপ্রদেশের হরদইতে গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বাংলায় ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি।

বুধবার দুপুর ১টা পর্যন্ত ৬১.১১ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভোটদানের হারে নজির তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহে উত্তরপ্রদেশে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, বেশি মানুষের ভোটদান প্রমাণ করে গণতন্ত্রের শক্তি বাড়াতে বাংলার মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, ‘আজ গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে এবং খবর অনুযায়ী, প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় মানুষ ভোট দিতে আসছেন।’ মোদী আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী পাঁচটি রাজ্যের নির্বাচনে বিজেপি জয়ের এক ঐতিহাসিক হ্যাটট্রিক সম্পন্ন করতে চলেছে।’ উল্লেখ্য, ২০২৬ সালে পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে। যার মধ্যে রয়েছে অসম, তামিলনাড়ু, কেরল, এবং পুদুচেরি। দক্ষিণ ভারতের দুই রাজ্য বাদ দিয়ে পশ্চিবঙ্গ-সহ বাকি তিন রাজ্যে বিজেপি জয় পাবে বলে দাবি মোদীর। প্রধানমন্ত্রী বলেন, ‘৪ মে-র ফলাফল উন্নত ভারত গড়ার সংকল্পকে আরও দৃঢ় করবে। তা দেশের উন্নয়নের গতিতে নতুন শক্তি সঞ্চার করবে।’

অন্য দিকে বুধবার সকালে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ইভিএম মেশিনে কারচুপি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্রসঙ্গত এর আগেও মোদী বাংলায় জয়ের বিষয়ে আশা প্রকাশ করে বলেছিলেন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি হাজির থাকবেন। যা নিয়ে বুধবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি শপথগ্রহণে আসব— এই কথা এত আত্মবিশ্বাসের সঙ্গে যখন বলেন প্রধানমন্ত্রী, তখন একটু সন্দেহ হয়। ইভিএম মেশিনে কোনও কারচুপি আছে কি না, সেটা এখনও প্রকাশ্যে আসেনি।’

Post Views: 78

Continue Reading

Previous: ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা, বুথে সৌজন্যের নজির হুগলিতে তৃণমূল-সিপিএম প্রার্থীদের শুভেচ্ছা বিনিময়
Next: ফলতায় কি পুনর্নির্বাচন? যা জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

সম্পর্কিত গল্প

accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026

You may have missed

accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.