Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফলতায় কি পুনর্নির্বাচন? যা জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ফলতায় কি পুনর্নির্বাচন? যা জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

Online Desk এপ্রিল 29, 2026
manoj.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনের দিন দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকায় একাধিক বুথে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। কোথাও ইভিএম মেশিনে বিজেপি-র বোতামের উপর ব্ল্যাক টেপ লাগিয়ে রাখার অভিযোগ তো কোথাও পদ্ম প্রতীকের বোতামের উপর কালি লাগিয়ে রাখার অভিযোগ। যা নিয়ে সরগরম বুধবারের নির্বাচনী ময়দান। এই আবহে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি। সংশ্লিষ্ট বুথগুলিতে পুনরায় ভোট করানো হবে কিনা তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে। সাংবাদিকদের তিনি বলেন, কোথায় অভিযোগ আছে, সেটা আলাদা কথা। কিন্তু যেখান থেকে আমরা সঠিক তথ্য পেয়েছি, আমরা ওয়েবকাস্টিংয়ে দেখেছি, জেলাশাসক যেখানে দেখেছেন, যেখান থেকে ফিল্ড রিপোর্ট আসছে, যেখান থেকে অবজার্ভারের কাছ থেকে রিপোর্ট আসবে, সেখানে জিরো টলারেন্স নীতি নেব আমরা।’

উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা বুধবার ভোট শুরু হওয়ার পর অভিযোগ করেন, বেশ কয়েকটি ইভিএম মেশিনের বোতামে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। ভোটাররা বিজেপির প্রতীকে ভোট দিতে না পারেন সেই কারণে এমনটা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর এটি সরাসরি আঘাত বলে দাবি দাবি পদ্ম প্রার্থীর। এই ঘটনায় নির্বাচন কমিশন দ্রুত হস্তক্ষেপ করুক বলে দাবি জানান তিনি। আর তার পরেই কমিশনের তরফে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়।

Post Views: 109

Continue Reading

Previous: ‘ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি’, বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন দাবি মোদীর
Next: মহুয়া মৈত্রর  নির্বাচন পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে নিয়ে পোস্ট ঘিরে ডিপফেক বিতর্ক

সম্পর্কিত গল্প

Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026

You may have missed

accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.