Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দীপাবলির আবহে মধ্যপ্রদেশে সোনা ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, মৃত্যু একই পরিবারের ৬ জনের

দীপাবলির আবহে মধ্যপ্রদেশে সোনা ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, মৃত্যু একই পরিবারের ৬ জনের

Online Desk নভেম্বর 9, 2026
1000405614.jpg

ওঙ্কার ডেস্ক: দীপাবলির উৎসবের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যপ্রদেশের সিওনি জেলার চাপাড়া শহরে তিনতলা একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হল একই পরিবারের ছয় সদস্যের। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার ভোরের এই দুর্ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মহাবীর ওয়ার্ডের একটি জৈন মন্দিরের কাছে ওই বাড়িটির মালিক কুন্দন লাল সোনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী। সোমবার ভোর ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে আগুন লাগে তাঁর তিনতলা বাড়িতে।
ঘটনার সময় বাড়িতে মোট ১০ জন ছিলেন। তাঁদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। বাকি চার জনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অপূর্বা ভালাভি। সংবাদ সংস্থাকে ফোনে তিনি এই তথ্য জানিয়েছেন।

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং এক নাবালক রয়েছে। তাঁদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। মৃতেরা হলেন কুন্দন লাল সোনি (৭৫), তাঁর স্ত্রী রাজকুমারী সোনি (৬৫), ঋতু সোনি (৪২), স্মৃতি সোনি (৪০), সূর্য সোনি (৪৫) এবং আদিত্য সোনি (১৬)। কী কারণে ওই বাড়িতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading

Previous: স্বামীকে ফাঁসানো হচ্ছে, অভিযোগ সুমিতের স্ত্রীর, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.