Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • স্বামীকে ফাঁসানো হচ্ছে, অভিযোগ সুমিতের স্ত্রীর, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা

স্বামীকে ফাঁসানো হচ্ছে, অভিযোগ সুমিতের স্ত্রীর, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T141245.718.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ডায়মন্ড হারবারের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনায় এবার আদালতের দ্বারস্থ হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। তাঁর দাবি, পুলিশি জেরায় তাঁর স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। আর গোটা ঘটনাটাই নাকি সুমিতকে ফাঁসানোর জন্য সাজানো।

এই ঘটনায় স্বামীর জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে চেয়ে সুস্মিতা সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

কী হয়েছিল ডায়মন্ড হারবারে?

গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। পুলিশের দাবি, সুমিতকে জেরা করেই ওই টাকার খোঁজ মিলেছে।

যদিও এই দাবি মানতে নারাজ অভিষেক। তাঁর পাল্টা অভিযোগ, পুলিশ পরিকল্পিতভাবে গোটা ঘটনা সাজিয়েছে। এমনকি, তাঁর আপ্তসহায়ককে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এরপরই সুমিতের স্ত্রী হাই কোর্টে গেলেন।

স্ত্রী সুস্মিতা কী বলছেন?
সুস্মিতার বক্তব্য, ডায়মন্ড হারবারে যে টাকা পাওয়া গিয়েছে, তার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই। সুমিতকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের ঘটনাটি সাজানো হয়েছে। তাঁর আরও অভিযোগ, পুলিশি জেরায় সুমিতের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। স্বামীর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চলছে। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

তাই সুস্মিতা চান, ডায়মন্ড হারবারে টাকা উদ্ধারের ঘটনার তদন্ত করুক সিবিআই। তা না হলে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হোক। এই ঘটনার তদন্ত থেকে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সরানোর আর্জিও জানিয়েছেন তিনি। আদালত আগেই তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় পুলিশ সুমিতকে গ্রেফতার করে। ওই মামলায় হাই কোর্ট তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সুমিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। তারপর পুলিশ তাঁকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে এবং জামিন চেয়ে সুমিত আবার হাই কোর্টে গিয়েছিলেন। কিন্তু কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ সম্প্রতি তাঁর আবেদনে সাড়া দেয়নি। বলা হয়েছে, পুজোর ছুটির পর ১৬ নভেম্বর আদালত খুললে নিয়মিত বেঞ্চে সুমিতের জামিনের মামলার শুনানি হবে। ফলে উৎসবের মরসুম তাঁকে জেলেই কাটাতে হচ্ছে। তার মধ্যেই পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আদালতে গেলেন সুমিতের স্ত্রী।

Continue Reading

Previous: দিল্লিতে বাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ১০ বছরের শিশুর
Next: দীপাবলির আবহে মধ্যপ্রদেশে সোনা ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, মৃত্যু একই পরিবারের ৬ জনের

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.