Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • সম্পাদকীয়

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 9, 2026
Agnimitra.jpg

সুবাসিত কলকাতা

মিমি দুনিয়ায় সাম্প্রতিককালে সবার উপরে বিরাজ করছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দৈনন্দিন কার্যকলাপ ঘিরে এই বিষয়ে রসদের বিরাম নেই। একের পর এক জুগিয়ে চলেছেন সমাজ মাধ্যমের নানান পণ্য। রিল-শিকারিদের কাছে এটা অত্যন্ত সুখকর হলেও, ক্রমেই তিনি যে বাংলার মিডিয়া সংস্কৃতিতে একটা খোরাক হয়ে উঠছেন তা বলাইবাহুল্য। তা বুলডোজার প্রসঙ্গ হোক, কিংবা পার্কস্ট্রিটে দুধ কাণ্ড কিংবা রবীন্দ্র সরোবরে ছট পুজো- সব ক্ষেত্রে নিজেকে আলোচনা, কখনো সখনো মজা মশকরার তুঙ্গে নিয়ে গেছেন। শোনা গেছে, এ নিয়ে উচ্চকর্তার ধমকও খেয়েছেন। কিন্তু একজন রূপসজ্জার শিল্পী যেখানেই কিছু বিসদৃশ মনে হয়েছে সেখানে তাঁর পক্ষে রাজনৈতিক চতুরতা খাপ খুলতে পারেনি। সোজাসাপটা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর মনপসন্দের কথা বলেছেন। কখনো কখনো ডিসিশনমেকারও হয়ে উঠেছেন। কিন্তু এবারে যা করলেন তা বোধ হয় সবকিছুকেই ছাপিয়ে গেল। খুব সম্প্রতি তিনি তাঁর ফেসবুকে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে কি বলেছেন তার কিছু অংশ তুলে দেওয়া যায়। “কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবং শহরের পরিবেশকে আরও নির্মল রাখতে কলকাতা পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষত যে সমস্ত এলাকায় Air Quality Index (AQI) তুলনামূলকভাবে বেশি, সেখানে নিয়মিত Water Mist Spray করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ কমাতে এবং AQI কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য মিলছে।” খুবই উত্তম উদ্যোগ। শোনা যায়, ব্রিটিশ আমলে কলকাতা্র রাস্তাঘাট জল দিয়ে ধোয়া হত। সেই পরিচ্ছন্নতার উদ্যোগ যদি ফিরে আসে তাহলে নগরবাসীর কাছে খুবই স্বস্তির কথা। একইসঙ্গে নগরোয়ন্নণ মন্ত্রীরও বাহবা প্রাপ্য। গত কয়েক বছর ধরে যে হারে কলকাতার দুষণ বেড়ে চলেছে তা দিল্লিকে ছুঁইছুঁই। ধুলো ধোঁওয়ার চোটে নানান উপসর্গ দেখা দিচ্ছে। এরফলে যদি খানিকটা স্বস্তি আসে তাহলে নগরবাসীর কাছে তা অত্যন্ত সুখকর। কিন্তু এরপর নগরোন্নয়ণ মন্ত্রী আরেকটি রেসিপি জুড়ে দিয়েছেন। তা হল- “কালীপুজো-সহ বিভিন্ন বিশেষ উৎসব ও অনুষ্ঠানের দিনগুলিতে Water Mist-এর সঙ্গে Rose Water মিশিয়ে স্প্রে করা হবে। এর ফলে একদিকে যেমন বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণে আসবে, অন্যদিকে গোটা পরিবেশে ছড়িয়ে পড়বে গোলাপজলের মনোরম সুগন্ধ।” ব্যাস, এতেই ঢি ঢি পড়ে গেল মিম শিকারিদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল কলকাতা শহরে গোলাপ জল ছড়ানোর কথা। নিন্দুকেরা বলতে শুরু করে দিলেন, কলকাতাকে জঞ্জালমুক্ত না করে নোংরার উপর গোলাপ জল চ্ছড়ানোটা খুব বাড়াবাড়ি হয়ে গেল। কেউ কেউ বলে বসলেন, এই সব শাক দিয়ে মাছ ঢাকার মধ্যে সরকারি কাজে অপরিণত মনোভাবেরই প্রকাশ। তা যে যাই বলুক, জ্যমজটে জড়িয়া থাকা শহরে দুর্গন্ধ ঢেকে যদি গোলাপের সুবাস আসে সেটাই বা মন্দ কী !

Continue Reading

Previous: দীপাবলির আবহে মধ্যপ্রদেশে সোনা ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, মৃত্যু একই পরিবারের ৬ জনের
Next: সকালের ব্যস্ত সময়ে টালায় জলের তোড়ে ভাসল রাস্তা, শতাব্দীপ্রাচীন পাইপ ফেটে বিপত্তি

সম্পর্কিত গল্প

Oldagew-Home.jpg

নেই পর্যাপ্ত সরকারি ব্যবস্থা, ঘরে বাইরে বৃদ্ধ-বৃদ্ধাদের দুর্দশার রোজনামচা

Online Desk নভেম্বর 9, 2026
Pakistan-India-Trade-Freeze-Crisis.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 7, 2026
Pensive-Man-Beneath-a-Makeshift-Shelter.jpg

ভারতে স্বজনচ্যূত মানুষের সংখ্যা বাড়ছে

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.