Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • নেই পর্যাপ্ত সরকারি ব্যবস্থা, ঘরে বাইরে বৃদ্ধ-বৃদ্ধাদের দুর্দশার রোজনামচা

নেই পর্যাপ্ত সরকারি ব্যবস্থা, ঘরে বাইরে বৃদ্ধ-বৃদ্ধাদের দুর্দশার রোজনামচা

Online Desk নভেম্বর 9, 2026
Oldagew-Home.jpg

অর্ণব দত্ত

বয়স হলে গেলে মানুষ চায় বিশ্রাম। এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয়। অচল, অটল, নির্বিকার বলে কিছু নেই। সবই বদলায়। মানুষ এবং সমাজও। ভারতীয় সংস্কৃতিতে বাবা-মা সর্বোচ্চ গুরু। এসব প্রাচীনকালে আর্য মুনিঋষিরা শাস্ত্রগ্রন্থে লিখেছেন। অতীতকে মান্যতা না দিলে এগিয়ে যাওয়া যায় না, কিন্তু এই আপ্তবাক্য কে আর মানে ! পিছনে ফেলে আসা পথ যদি না থাকে, তা হলে চলন বলে কিছুই থাকে না। কখনও কখনও আবার দেখা যায়, যা ঘটার ছিল না তাই ঘটছে। সে জিনিস ভালোও হতে পারে, আবার খুব খারাপও হতে পারে। হিন্দুরা কলিকালে বিশ্বাসী। ভারত সংবিধান অনুসারে ধর্ম নিরপেক্ষ এবং বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই মুহূর্তে দেশে প্রবীণ নাগরিকদের সংখ্যা কত তা বলা মুশকিল। হয়তো ২০২৭ সালের জনগণনার রিপোর্ট প্রকাশিত হলে এর পরিসংখ্যান পাওয়া যাবে।

প্রবীণ নাগরিকদের মধ্যে অনেকে ভালো নেই। ধর্মবর্ণনির্বিশেষে মৃত্যুকালে যে কোনও মানুষের দু’চোখের কোণ দিয়ে যেমন মায়াশ্রু ঝরে যায়, বেঁচে থাকাকালীন এদেশের বহু প্রবীণ এবং প্রবীণা নিঃশব্দে, নীরবে যন্ত্রণায় গুমরে মরছেন। বহুক্ষেত্রে এর কারণ যে স্বপ্ন নিয়ে ওঁরা ছেলেমেয়েকে মানুষ করেছিলেন, তাতে প্রচ্ছন্ন আশা ছিল ছেলেমেয়েরা ন্যূনতম প্রতিদানটুকু অন্তত বাবা কিংবা মাকে দেবেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। এক্ষেত্রে ব্যাপারটা তাই-ই। সর্বশেষ যে সেনসাস হয়েছে, তাতে ভারতের মোট জনসংখ্যার ৮.৬ শতাংশের নারী এবং পুরুষের বয়স ৬০ বছর কিংবা তার চেয়ে বেশি। আন্তর্জাতিক একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, বিশ্বের ৩৪টি দেশে ২০৩০ সালের মধ্যে প্রবীণ নাগরিকের সংখ্যা ২০ শতাংশে এসে ঠেকবে।

ভারতে প্রবীণ নাগরিকরা কীভাবে জীবন কাটাচ্ছেন, এনিয়ে একাধিক সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, এদেশের ৫.২ শতাংশ থেকে ৩৫ শতাংশ প্রবীণ-প্রবীণা পরিবারিক হিংসার শিকার এবং অবহেলিত। দি গভর্নমেন্ট ন্যাশনাল সার্ভেতে দেখা যাচ্ছে, ৫ শতাংশের বেশি বৃদ্ধবৃদ্ধা পারিবারিক হিংসা, অবহেলার শিকার। অন্যদিকে, হেল্প এজ ইন্ডিয়া নামে একটি প্রথম সারির স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে, ৭ শতাংশ থেকে ২৫ শতাংশ ভারতীয় নাগরিক বৃদ্ধবৃদ্ধা পারিবারিক হিংসার শিকার। ভারতের গ্রামীণ এলাকার তুলনায় শহরাঞ্চলের বাসিন্দা বৃদ্ধবৃদ্ধারা বেশিমাত্রায় পারিবারিক হিংসার শিকার। শহরাঞ্চলের বাসিন্দা ৩২ শতাংশ বৃদ্ধবৃদ্ধাও পারিবারিক হিংসার শিকার।

বিভিন্ন সমীক্ষায় আরও দেখা যাচ্ছে, বৃদ্ধবৃদ্ধারা বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের হাতে নির্যাতিত হচ্ছেন। শতাংশের হিসেবে ৩৫ শতাংশ থেকে ৫২ শতাংশ। শহরাঞ্চলে বৃদ্ধা শাশুড়িরা পুত্রবধূদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। এর হার ৩২ শতাংশ।

দেখা গেছে, পারিবারিক হিংসার কারণ সম্পত্তিঘটিত বিবাদ। এর জেরে পরিবারের ভিতর অশান্তি, এমনকি হাতাহাতি পর্যন্ত চলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অব দি এলডারলি নামে প্রকল্প চালু করেছে অবহেলিত বৃদ্ধাবৃদ্ধাদের পুনর্বাসনের জন্য। কে্ন্দ্রীয় সরকারি সূত্রে জানা গেছে, সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দফতর পোষিত বৃদ্ধবৃদ্ধাশ্রমের সংখ্যা সারা দেশে ৫৫১টি। এর বাইরে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা সারা দেশে কিছু আশ্রম চালায়। এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মধ্যে রয়েছে গুড সামারিটানস ইন্ডিয়া, রাম লাল ওল্ড এজ হোম, হেল্প এজ ইন্ডিয়ার মতো সংস্থা। এরা ৪ হাজার থেকে ২৫ হাজার অবহেলিত, অত্যাচারিত বৃদ্ধবৃদ্ধাকে আশ্রয় দেয়। সন্তান-সন্ততির হাতে অত্যাচারিত প্রবীণ কিংবা প্রবীণাদের তুলনায় আশ্রমের আনুপাতিক হার অত্যন্ত কম।

আরেকটি বিষয় হল এই যে, পরিবারের অন্দরে চার দেওয়ালের ভিতর যে হিংসা, হানাহানি চলছে, তাতে টার্গেট প্রবীণ-প্রবীণারা অনেকক্ষেত্রেই নীরবে সহ্য করছেন জ্বালাযন্ত্রণা। নিজের হাতে যে সন্তানকে মানুষ করেছেন ওঁরা তাদের মাধ্যমে মৌখিক এবং দৈহিক অত্যাচার, অবহেলাকে এককথায় ফ্র্যাকচার্ড ড্রিমস বলা যেতে পারে।
নীতি আয়োগ এদেশের প্রবীণ কিংবা প্রবীণা নাগরিকদের নিয়ে সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা যাচ্ছে, অবহেলিত বৃদ্ধবৃদ্ধাদের সংখ্যার তুলনায় বৃদ্ধবৃদ্ধাশ্রমের সংখ্যা অনেক কম। ১৯৯৯ সালে ভারত সরকার প্রবীণ কিংবা প্রবীণা নাগরিকদের জন্যে জাতীয় নীতি প্রণয়ন করে, ২০১১ সালে ফের এ সংক্রান্ত জাতীয় নীতি চালু হয় অত্যাচারিত বৃদ্ধবৃদ্ধাদের আইনি সুরক্ষা দিতে। এর আগে ২০০৭ সালেও ভারত সরকার একই ধরনের উদ্যোগ নেয়।

তবুও সমস্যার সমাধান হয়নি। বরং উত্তরোত্তর পরিস্থিতি খারাপ হচ্ছে। আশা রাখা যায়, নবীন প্রজন্মের উপর। সামাজিক কর্তব্য হিসেবে ওঁদের একাংশ অভিভাবক স্থানীয় প্রবীণ-প্রবীণাদের দায়িত্ব নেবেন। সরকারের উপর ভরসা করে বসে বসে দিনগোনাও পরমুখাপেক্ষী হয়ে অলস জীবন কাটানোর মতোই।

Continue Reading

Previous: দেশে ফেরার প্রস্তুতি, নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদন শেখ হাসিনার
Next: অনলাইনে অঙ্গ বিক্রির পরিকল্পনা! চার বছরের শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার যুবক

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-09T161523.130.webp

জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা কন্টেইনারের ভিতর থেকে উদ্ধার চালকের মৃতদেহ, চাঞ্চল্য রাজবাঁধে

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T154252.320.webp

দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭, আহত প্রায় শতাধিক

Online Desk নভেম্বর 9, 2026
Hasina-Parliament-and-the-Flag-Bearing-Flight.jpg

শেখ হাসিনা কী স্বদেশে ফিরছেন

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.