Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরও ২ চিকিৎসককে আটক পুলিশের, ধৃতরা নিহত উমরের পরিচিত

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আরও ২ চিকিৎসককে আটক পুলিশের, ধৃতরা নিহত উমরের পরিচিত

Online Desk নভেম্বর 15, 2025
al-falah.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর চর্চায় উঠে এসেছে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাম্মিল আহমেদ এবং শাহিন শহিদকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ বার দিল্লি পুলিশ এই বিশ্ববিদ্যালয়ের আরও দুই চিকিৎসক-সহ তিন জনকে আটক করল। ধৃতরা বিস্ফোরণে নিহত উমর নবির পরিচিত বলে জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে দিল্লি পুলিশের বিশেষ সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলি হরিয়ানার ধৌজ, নুহ এবং সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে নতুন করে তিন জনকে আটক করা হয়। সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দলের সহায়তায় স্পেশাল সেল নূহ থেকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসককে আটক করেছে। ধৃত দুই জনের নাম মহম্মদ এবং মুস্তাকিম। দুজনেই মুজাম্মিলের সঙ্গে যোগাযোগ রাখত বলে দাবি তদন্তকারীদের। ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী মডিউলের তদন্তে নেমে পুলিশ মুজাম্মিলকে গ্রেফতার করেছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পেরেছেন ধৃত চিকিৎসকদের মধ্যে এক জন বিস্ফোরণের দিন দিল্লিতে ছিল। সে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ কোনও কাজে রাজধানী শহরে গিয়েছিল। মুজাম্মিলের সঙ্গে তাদের সম্পর্ক কেমন ছিল, বৃহত্তর ষড়যন্ত্রে তাদের কোনও ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মহম্মদ এবং মুস্তাকিমকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। নুহ থেকে দীনেশ ওরফে ‘ডাব্বু’ নামে এক সার বিক্রেতাকেও আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, লাইসেন্স ছাড়া সার বিক্রি করত ওই ব্যক্তি। গোয়েন্দারা তার কার্যকলাপ খতিয়ে দেখছেন।

Post Views: 173

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণ কান্ডে গ্রেফতার বাংলার নিশার; নাম জড়িয়েছে মুর্শিদাবাদের পরযায়ী শ্রমিকেরও
Next: বদমেজাজি, অথচ জনপ্রিয় ! অনুগত ছাত্রদের মগজ ধোলাই করতেন দিল্লি বোমা বিস্ফোরণের হোতা উমর নবি

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.