Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাত-পা বেঁধে মারধর, জোর করে পান করানো হল প্রস্রাব, সন্তানদের সামনে নারকীয় অত্যাচার স্ত্রীর উপর

হাত-পা বেঁধে মারধর, জোর করে পান করানো হল প্রস্রাব, সন্তানদের সামনে নারকীয় অত্যাচার স্ত্রীর উপর

Online Desk জুন 19, 2026
torture.jpg

ওঙ্কার ডেস্ক: এক মহিলাকে বেঁধে মারধর করার অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয় জোর করে ওই মহিলাকে প্রস্রাব পান করানোর পাশাপাশি, তাঁর মাথা কামিয়ে দেওয়া হয়েছে বলেও উভিযোগ উঠেছে। আর এই নৃশংস অত্যাচার করা হয়েছে তাঁর সন্তানদের সামনে। ঘটনাটি ঘটেছে ছত্তিসগঢ়ের কোরিয়া জেলায়।

ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দ্দেখা গিয়েছে, তারা নামের ওই মহিলাকে মুখে কালি মাখিয়ে অত্যাচার করছেন তাঁর স্বামী। প্রায় ১৫ বছর আগে প্রেম করে জিতেন্দ্র ঘাসিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের চারটি সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ, নির্যাতন ও আর্থিক অনটনের কারণে একদা আলাদা থাকতে শুরু করেন তারা। নিজের ও সন্তানদের ভরণপোষণের জন্য পরিচারিকার কাজ করতে থাকেন তিনি। তাঁর অভিযোগ, গত ১৪ জুন তাঁর স্বামী তাঁর কাছে আসেন। সেই সময় তিনি তাঁর এক পরিচিতর বাড়িতে ছিলেন। ওই ব্যক্তি তারাকে অতীতে সাহায্য করেছিলেন। পুলিশের কাছে তিনি জানান, জিতেন্দ্র তাঁকে বাইরে ডাকেন। তারা বাইরে এলে তাঁর স্বামী তাঁকে গালিগালাজ শুরু করেন। অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলেন।

ওই মহিলা আরও অভিযোগ করেন, জিতেন্দ্র দড়ি দিয়ে তাঁর হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর শুরু করেন। তাঁর কথায়, ‘আমার চুল কেটে দেয়, মাথা ন্যাড়া করে দেয়, কালি ও ইঞ্জিনের তেল দিয়ে আমার মুখ ভরে দেয়, মারধর করে জোর করে প্রস্রাব পান করায় আমাকে। জীবন্ত পুড়িয়ে মারারও হুমকি দেয়।’ মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে। কোরিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুরেশ চৌবে জানান, ওই মহিলা যখন প্রথম পুলিশের কাছে আসেন, তখন তিনি মদ্যপ স্বামীর হাতে শারীরিক নির্যাতন ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিলেন। চৌবে বলেন, ‘ভিডিওটি সামনে আসার পর এবং আরও তথ্য প্রকাশ্যে আসায় অতিরিক্ত আইনি ধারা যুক্ত করা হচ্ছে। অভিযুক্তকে আদালতে হাজির করা হবে এবং রিমান্ডে নেওয়া হবে।’

Post Views: 88

Continue Reading

Previous: সাইবার অপরাধের একটি চক্র চালানোর অভিযোগে রাজস্থান থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ
Next: কোচ মাউরিসিও পচেত্তিনো, ‘ফ্লুইড মিডফিল্ড’ কি বুঝিয়ে দিচ্ছেন তিনি

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.