Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২.৫ লক্ষ টাকার পোষা টিয়াকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর

২.৫ লক্ষ টাকার পোষা টিয়াকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর

Online Desk ডিসেম্বর 13, 2025
parrot.jpg

ওঙ্কার ডেস্ক: প্রিয় পোষ্য পাখিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর গিরিনগর এলাকায়। ৩২ বছর বয়সী ওই ব্যবসায়ীর নাম অরুণ কুমার।

রিপোর্ট অনুসারে, অরুণের পোষা একটি টিয়া পাখি ছিল, যার মূল্য ছিল আড়াই লক্ষ টাকা। সেটি শুক্রবার বাড়ি থেকে উড়ে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে বসে। এর পর ওই ব্যবসায়ী বাঁচাতে যান প্রিয় পোষ্যটিকে। তখনই দুর্ঘটনাবশত একটি হাইভোল্টেজের তার স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন অরুণ। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতে একটি স্টিলের পাইপ নিয়ে ওই ব্যবসায়ী পাখিটিকে ফেরাতে দেওয়ালে ওঠেন। সেই সময় পাইপটি একটি হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসে। যার ফলে তীব্র বৈদ্যুতিক শক লাগে অরুণের। সঙ্গে সঙ্গে দেওয়াল থেকে পড়ে যান তিনি। গুরতর জখম অবস্থায় অরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিয়ে এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, ‘অরুণ কুমার একটি স্টিলের পাইপ নিয়ে পাখিটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। দুর্ঘটনাবশত হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসেন তিনি। শকটি মারাত্মক ছিল।’

অন্য দিকে ব্যবসায়ীর এমন মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিবারে। পুলিশ জানিয়েছে, অরুণ কুমার যানবাহনের নম্বর প্লেট তৈরির ব্যবসা করতেন। গোটা ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 245

Continue Reading

Previous: উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের
Next: নারী পাচার ও বাল্য বিবাহ রুখতে গণবিবাহ ! নজির বিহীন উদ্যোগ গোপীবল্লভপুরে

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.