Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের

উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের

Online Desk ডিসেম্বর 13, 2025
WhatsApp-Image-2025-12-13-at-4.10.06-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে শুক্রবারে অনুষ্ঠিত হল নবনিযুক্ত শিক্ষকদের জন্য বিশেষ ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যেখানে উচ্চশিক্ষার বর্তমান ধারা, গবেষণার পরিবেশ এবং আধুনিক শিক্ষাপদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা তপতী চক্রবর্তী।
তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় যে শিক্ষাগত মানোন্নয়নে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে, এই ওরিয়েন্টেশনের কর্মসূচি যেন তারই আরেকটি গুরুত্বপূর্ণ দিক। তাঁর বক্তব্যে তিনি জানান, “এটি অত্যন্ত জরুরি কার্যধারা। শিক্ষকদের ছাত্র-শিক্ষক সম্পর্ক, সকলের মানসিক ক্ষমতায়ন এবং উদ্ভাবনে জোর দিতে হবে। শিক্ষকদের ‘গেস্ট’ বা ‘পার্মানেন্ট’ এই সংকীর্ণ পরিসর থেকে বেরিয়ে ফ্যাকাল্টির দায়িত্ব গ্রহণ আশু কর্তব্য হিসেবে বিবেচনা করতে হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌরাংশু মুখোপাধ্যায়। তিনি উচ্চশিক্ষার বদলে যাওয়া প্রেক্ষাপট ও শিক্ষকতার নৈতিক দায়বদ্ধতা নিয়ে বিশদে আলোকপাত করেন। তাঁর কথায়, “শিক্ষকদের বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে জোর দেওয়া দরকার এবং শিক্ষকদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে UGC পরিচালিত NEP course এবং Indian Knowledge System-এর কোর্স করলে আরও ভালো হবে”—যা উপস্থিত সকল শিক্ষকের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে।

বিশেষ বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক কার্তিক চন্দ্র প্রামাণিক (শিক্ষা বিভাগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ও পরিচালক, আইকিউএসি), অধ্যাপিকা অনুরাধা কয়াল (ইতিহাস বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক সুজয়কুমার মণ্ডল (লোকসংস্কৃতি বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়)। তাঁরা উচ্চশিক্ষার গুণমান বৃদ্ধির কৌশল থেকে শুরু করে আধুনিক শিক্ষাদানের পদ্ধতি এবং নব্য গবেষণার বিস্তৃত দিগন্ত নিয়ে মূল্যবান মতামত বিনিময় করেন।

অধ্যাপিকা কয়াল, রিসার্চ-ওরিয়েন্টেড পড়াশোনার উপর জোর দিতে বিশেষভাবে বলেন, “রিসার্চ প্রজেক্ট একটা বিশ্ববিদ্যালয়ের অপরিহার্য অংশ” —নতুন শিক্ষকদের সামনে ভবিষ্যৎ পথরেখা আরও স্পষ্ট করে তোলে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, নবনিযুক্ত শিক্ষকদের মধ্যে সহযোগিতার মনোভাব বৃদ্ধি, সমন্বিত একাডেমিক পরিবেশ গঠন এবং শিক্ষাদানে উৎকর্ষ নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নতুন শিক্ষকরাও জানান, বিশ্ববিদ্যালয়ের এই পরিমার্জিত ও সুসংগঠিত দৃষ্টিভঙ্গি তাঁদের কাজের প্রতি আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে।

একাডেমিক ক্যাম্পাসে আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী চিন্তাধারা ও অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। সবশেষে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার, কৃষ্ণেন্দু রক্ষিত সকলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির কথা বলে অনুষ্ঠানটি শেষ করেন। তিনি আরো জানান, ভবিষ্যতেও শিক্ষক-প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত এমন উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা হবে।

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে বিদ্যায়তনিকভাবে মিলন ঘটল। সামগ্রিকভাবে আমন্ত্রিত বক্তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপস্থিত সকল অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ বিশেষভাবে সমৃদ্ধ হয়েছেন।
এদিনের অনুষ্ঠান নিপুনভাবে সঞ্চালনা করেন ইংরাজি বিভাগের অধ্যাপিকা অয়নিতা সাহা।

Post Views: 396

Continue Reading

Previous: মণিপুরের সমস্যা মেটেতে দ্বিতীয় দফার আলোচনায় দিল্লি, পুরোনো অবস্থানে অনড় উপজাতি গোষ্ঠীগুলি
Next: ২.৫ লক্ষ টাকার পোষা টিয়াকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর

সম্পর্কিত গল্প

trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026

You may have missed

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.