Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সকাল থেকে শুরু বিহারে দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া; এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট রাজ্যে

সকাল থেকে শুরু বিহারে দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া; এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট রাজ্যে

Online Desk নভেম্বর 11, 2025
bihar.png

ওঙ্কার ডেস্ক: ১১ নভেম্বর মঙ্গলবার বিহারে দ্বিতীয় এবং শেষ দফায় ভোট গ্রহন পর্ব শুরু হয়েছে। সকাল ৭ টা থেকে মোট ২০ টি জেলায় ভোট দেওয়া শুরু করেছেন ভোটাররা। আজ সন্ধ্যে ৬ টা অবধি চলবে ভোট প্রক্রিয়া। ৪৫,৩৯৯ বুথে প্রায় ৪ কোটি মানুষ দ্বিতীয় দফায় ভোট দেবেন। আগামী ১৪ নভেম্বর শুক্রবার নির্বাচনের ফলাফল প্রকাশ ।
গত বিধানসভা নির্বাচনে এই ১২২টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছিল ৬৬টি, মহাগঠবন্ধন ৪৯টি, আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম ৫টি, বিএসপি ১টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী ১টি আসন জিতেছিলেন। এবারও মূল লড়াই এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে। এনডিএ-র পক্ষে লড়ছে বিজেপি, জেডিইউ, লোক জনশক্তি পার্টি ও হিন্দুস্তানি আওয়াম মরচা। অন্যদিকে মহাগঠবন্ধনে রয়েছে আরজেডি, কংগ্রেস, সিপিআই(এম) ও বাম জোটের অন্যান্য দল।
এই দফায় ভোট হচ্ছে সীমান্তবর্তী একাধিক জেলায় যেমন পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, সীতামঢ়ি, মধুবনী, পূর্ণিয়া, কিষণগঞ্জ, আরারিয়া, কাটিহার, ভাগলপুর, বেতিয়া প্রভৃতি। এই সমস্ত জেলাগুলি নেপাল, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ভোটের দিন যাতে কোনওরকম অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
পুরো রাজ্য জুড়ে নিরাপত্তা বজায় রাখতে প্রায় ১,৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিহার স্পেশ্যাল আর্মড ফোর্সের আরও ১০০ কোম্পানি, রাজ্য পুলিশ ও সরকারি কর্মচারী মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষ কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় দায়িত্বে রয়েছে শসস্ত্র সীমানা বল (এসএসবি)-এর ২১০টি কোম্পানি। এছাড়া ভোটগ্রহণ শেষে ইভিএম নিরাপত্তার জন্য আরও ২৩টি কোম্পানি প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর থেকে সীমান্ত এলাকায় প্রায় ৭.৩৪ কোটি টাকার অবৈধ নগদ, মাদক, অস্ত্র এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও অবস্থাতেই ভোটে প্রভাব ফেলতে দেওয়া হবে না।
দ্বিতীয় দফার এই ভোটকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কারণ, প্রথম দফার ভোটের পর এই পর্যায়েই নির্ধারিত হতে চলেছে বিহারের ক্ষমতার সমীকরণ। কে এগিয়ে, কে পিছিয়ে তার প্রাথমিক ইঙ্গিত মিলবে এই দফার ফলাফলের দিকেই। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য রাজ্যজুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Continue Reading

Previous: ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভ উগরে দিলেন হেমা মালিনী! জানালেন ‘চিকিৎসায় সারা দিচ্ছেন অভিনেতা’
Next: ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনের তরফে জোরদার করা হল হাসপাতালের নিরাপত্তা

সম্পর্কিত গল্প

New-Project-60.webp

সরশুনায় তিন জনকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, এবার অভিযুক্তদেরই অর্ধনগ্ন করে হাঁটাল পুলিশ! উঠছে প্রশ্ন

Online Desk অক্টোবর 27, 2026
Bangladesh_-Unrest-and-Mediation.jpg

মধ্যস্থতায় কমনওয়েলথ, শেখ হাসিনার ফেরা নিয়ে উত্তেজনা বাড়ছে বাংলাদেশে

Online Desk অক্টোবর 27, 2026
WhatsApp-Image-2026-10-27-at-16.21.25.jpeg

অভিষেক বিস্ফোরণে কিউয়ি সিরিজ জয় ভারতের —-চোখের পলকেই রান তাড়া করে জয় ভারতের!

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-60.webp

সরশুনায় তিন জনকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, এবার অভিযুক্তদেরই অর্ধনগ্ন করে হাঁটাল পুলিশ! উঠছে প্রশ্ন

Online Desk অক্টোবর 27, 2026
Bangladesh_-Unrest-and-Mediation.jpg

মধ্যস্থতায় কমনওয়েলথ, শেখ হাসিনার ফেরা নিয়ে উত্তেজনা বাড়ছে বাংলাদেশে

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-59.webp

ফের পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্তের! এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ, একই দিনে জোড়া এনকাউন্টার বাংলায়

Online Desk অক্টোবর 27, 2026
WhatsApp-Image-2026-10-27-at-16.21.25.jpeg

অভিষেক বিস্ফোরণে কিউয়ি সিরিজ জয় ভারতের —-চোখের পলকেই রান তাড়া করে জয় ভারতের!

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.