Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনের তরফে জোরদার করা হল হাসপাতালের নিরাপত্তা

ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনের তরফে জোরদার করা হল হাসপাতালের নিরাপত্তা

Online Desk নভেম্বর 11, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: নেটভুবনের বিপর্যস্ত দেওল পরিবার! মঙ্গলবার সকাল থেকেই দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। সেই জল্পনা সিনেজগৎ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের শোকপ্রকাশে সংশয়ে অনুরাগীমহল। ইতিমধ্যেই প্রিয় অভিনেতার খোঁজ নিতে হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন শহরতলীর বিভিন্ন প্রান্তের মানুষ। জড়ো হয়েছেন সেলেব থেকে নানান মানুষজন। এবার পরিস্থিতিতে সামাল দিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হল মুম্বই প্রশাসনের তরফে।
সূত্রের খবর, হাসপাতাল চত্বরে সোমবার রাত থেকে ভিড় উপচে পড়েছে, মঙ্গলবার সেই পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাড়ানো ব্যতীত আর কোনও উপায় ছিল না প্রশাসনের। উপরন্তু দিল্লির বিস্ফোরণের ঘটনায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ এইমুহূর্তে একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমতাবস্থায় ভিড় নিয়ন্ত্রনের জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশাল পুলিশ বাহিনি মোতায়েন করা হল প্রশাসনের তরফে। জানা গিয়েছে, হাসপাতালের বাইরে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন ভোররাত থেকেই ফলত রাস্তার যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। যানজটের সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। সেই প্রেক্ষিতেই পরিস্থিতি সামাল দিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ হেমা-এষা ব্রিচ ক্যান্ডি থেকে বেরতেই দুই ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন সানি দেওল। বলিউড মাধ্যম সূত্রে খবর, মার্কিন মুলুক থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন ধর্মেন্দ্রর আরেক কন্যা। অন্যদিকে মঙ্গলবার সাতসকালে প্রবীণ অভিনেতার মৃত্যুর গুঞ্জন নস্যাৎ করে দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন হেমা মালিনী ও এষা দেওল।

Continue Reading

Previous: সকাল থেকে শুরু বিহারে দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া; এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট রাজ্যে
Next: দিল্লিতে বিস্ফোরনের পর সতর্কবার্তা জারি কলকাতার ইডেনগার্ডেনে; নিরাপত্তায় কলকাতা পুলিশ

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-59.webp

ফের পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্তের! এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ, একই দিনে জোড়া এনকাউন্টার বাংলায়

Online Desk অক্টোবর 27, 2026
WhatsApp-Image-2026-10-27-at-16.21.25.jpeg

অভিষেক বিস্ফোরণে কিউয়ি সিরিজ জয় ভারতের —-চোখের পলকেই রান তাড়া করে জয় ভারতের!

Online Desk অক্টোবর 27, 2026
WhatsApp-Image-2026-10-27-at-15.57.33.jpeg

পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন, শুভেচ্ছা কোহলির

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-58.webp

“পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে”, গাইঘাটা এনকাউন্টারের পর জিরো টলারেন্সের বার্তা মন্ত্রী দিলীপের

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.