Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভ উগরে দিলেন হেমা মালিনী! জানালেন ‘চিকিৎসায় সারা দিচ্ছেন অভিনেতা’

ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভ উগরে দিলেন হেমা মালিনী! জানালেন ‘চিকিৎসায় সারা দিচ্ছেন অভিনেতা’

Online Desk নভেম্বর 11, 2025
WhatsApp-Image-2025-11-11-at-11.28.11-AM-3.jpeg

ওঙ্কার ডেস্ক: সোমবার রাত থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে বলি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা। এমন আবহে তাঁর মৃত্যুর খবর রটে যায়। শোকজ্ঞাপনের তালিকায় ছিলেন দেশের শীর্ষস্থানীয় বিজেপি নেতারাও। যে তালিকায় রাজনাথ সিং, যোগী আদিত্যনাথও রয়েছেন। ফলত নেটভুবনজুড়েও শোকবার্তার বন্যা বয়ে যায় গত কয়েকঘণ্টায়! এরপরই সরব হন হেমা। ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে গর্জে তিনি। বিজেপির প্রবীণ সাংসদ-নায়িকার মন্তব্য, ‘অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ এগুলো…।’
বলিপাড়ায় নানা গুঞ্জন, ধর্মেন্দ্রর ভেন্টিলেশনে থাকার খবর আগেই মিলেছিল! যদিও সানি দেওলের তরফে এহেন জল্পনা নস্যাৎ করে দেওয়া হলেও, রাত বাড়তেই ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে বিটাউনে। প্রথমে সলমন খান, তার এক ঘণ্টার ব্যবধানে ছেলে আরিয়ানকে নিয়ে হাসপাতালে দেখতে পৌঁছন শাহরুখ খানও, সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। মাঝরাতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা যায় গোবিন্দা এবং অমিষা প্যাটেলকেও। এমন আবহে মঙ্গলবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর! এরপরেই স্বামীর এহেন মৃত্যুর ভুয়ো খবর এবং ‘শোকবার্তা’ দেখে ক্ষুব্ধ হন হেমা মালিনী। অতঃপর কাউকে ছেড়ে কথা বললেন না সাংসদ-অভিনেত্রী।
এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে হেমা লেখেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! কীভাবে একজন জীবিত ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে? যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এই ঘটনা যে কোনও পরিবারের জন্য অত্যন্ত অসম্মানজনক। আমাদের একান্তে থাকতে দিন।” অন্যদিকে, একইভাবে এই ভুয়ো খবরে গর্জে ওঠেন মেয়ে এষা দেওল। অত্যন্ত বিরক্তিপ্রকাশ করে তিনি লেখেন, “অতিরঞ্জিত করে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল এবং উনি সুস্থ হয়ে উঠছেন। বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ।”

Post Views: 141

Continue Reading

Previous: শীতের অনুভব করতে চলেছে বঙ্গবাসী
Next: সকাল থেকে শুরু বিহারে দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া; এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট রাজ্যে

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.