Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদী সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা স্ট্যালিনের, সংসদে আসন পুনর্বিন্যাস বিল পেশের আগে তার কপি পোড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

মোদী সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা স্ট্যালিনের, সংসদে আসন পুনর্বিন্যাস বিল পেশের আগে তার কপি পোড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

Online Desk এপ্রিল 16, 2026
stalin.jpg

ওঙ্কার ডেস্ক: আসন পুনর্বিন্যাস বিল সংসদে পাশ করানোর জন্য ১৬ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। আর এই পদক্ষেপের বিরোধিতা করে এদিনই তামিলনাড়ু জুড়ে ‘কালা দিবস’ পালনের কথা ঘোষণা করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সেই ঘোষণা মতো বৃহস্পতিবার কালো পতাকা উত্তোলন করে এবং আসন পুনর্বিন্যাস বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ জানালেন ডিএমকে নেতা।

বৃহস্পতিবার নির্বাচনী প্রচার চালাতে নামাক্কাল-এ যান এমকে স্ট্যালিন। সেখানে কালো পোশাক পরে এই বিলের কপি পোড়ান তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রের আনা এই বিল তামিলনাড়ুর রাজনৈতিক প্রতিনিধিত্বকে দুর্বল করবে। তামিলনাড়ু জুড়ে কালা দিবসের ডাক দিয়েছিলেন স্ট্যালিন, এদিন মানুষকে বাড়িতে, রাস্তায় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করার আর্জি জানিয়েছিলেন। এটি সেই কর্মসূচির অংশ। বৃহস্পতিবার বিলটি পোড়ানোর পর, মুখ্যমন্ত্রী এবং সেখানে থাকা বিক্ষোভকারীরা স্লোগান দেন কেন্দ্রের বিরুদ্ধে। “তামিলনাড়ু লড়বে” এবং “আমরা একসঙ্গে জিতব” বলে আওয়াজ তোলেন তাঁরা। এর আগে রাজনৈতিক মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিবাদের জন্য আবেদন করেছিলেন স্ট্যালিন। তিনি বলেছিলেন, ‘এটি কোনও একটি দলের প্রতিবাদ নয়। বরং তামিলনাড়ুর এবং তামিলদের অধিকারের জন্য প্রতিবাদ।’
উল্লেখ্য, ২০২৯-এর লোকসভা নির্বাচনে মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকর করতে চায় মোদী সরকার। মহিলাদের জন্য আনতে চলা ওই বিলের পোশাকি নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। এই বিলের সঙ্গেই ১৩১তম সংবিধান সংশোধনী বিলও পেশ করার কথা। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পরে ওই বিলে রাষ্ট্রপতি সই করলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে হতে পারে ৮৫০। এই বিলের বিরুদ্ধে বিরোধীরা সরব হয়েছেন।

Post Views: 92

Continue Reading

Previous: যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, তবুও মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের
Next: ট্রাম্পের ‘যিশু অবতার’ ছবি ঘিরে বিতর্ক, পাল্টা এআই ভিডিওতে কটাক্ষ ইরানের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.