Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরীক্ষার্থীদের তথ্য চড়া দামে বিক্রি হচ্ছে, থাকছে অ্যাড টু কার্ট অপশনও!

পরীক্ষার্থীদের তথ্য চড়া দামে বিক্রি হচ্ছে, থাকছে অ্যাড টু কার্ট অপশনও!

Online Desk জুন 5, 2026
phone-alert.png

ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে বিভিন্ন প্রবেশিকা ও বোর্ড পরীক্ষাকে ঘিরে চলা বিতর্কের মধ্যেই এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। সিবিএসই, নিট এবং জেইই-র মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে শিক্ষামহলে। অভিযোগ, পরীক্ষার্থীদের নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি, ঠিকানা, অভিভাবকদের তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত নথি অবৈধভাবে সংগ্রহ করে অনলাইনে বিক্রি করা হয়েছে। এমন দাবি তুলে লিঙ্কডিনের মত পেশাগত সমাজমাধ্যমে পোষ্ট করেছেন এক ব্যাক্তি। সেই পোষ্টে দাবি করা হয়েছে, বর্তমান সময়ে অনলাইন শপিং-এর মত ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করে ‘অ্যাড টু কার্ট’ করার মত বিকল্প অপশনও দেওয়া আছে বলে দাবি করা হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং গোপন ডিজিটাল নেটওয়ার্কে পরীক্ষার্থীদের তথ্যভাণ্ডার বিক্রির বিজ্ঞাপন দেখা গিয়েছে। সেখানে দাবি করা হয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব। এই অভিযোগ সামনে আসতেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ এত বিপুল সংখ্যক পড়ুয়ার ব্যক্তিগত তথ্য যদি অসাধু ব্যক্তিদের হাতে পৌঁছে যায়, তবে তা ভবিষ্যতে নানা ধরনের প্রতারণা, পরিচয় চুরি, ভুয়ো ফোনকল, আর্থিক জালিয়াতি এবং সাইবার অপরাধের পথ খুলে দিতে পারে।
সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রের ডিজিটাল পরিকাঠামোর উপর নির্ভরতা অনেক বেড়েছে। অনলাইন আবেদন, ডিজিটাল রেজিস্ট্রেশন, ফলাফল প্রকাশ এবং কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য বিভিন্ন সার্ভারে সংরক্ষিত থাকে। সেই তথ্য সুরক্ষার ক্ষেত্রে সামান্য ত্রুটিও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। ফলে তথ্য নিরাপত্তার বিষয়টি এখন শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যা নয়, বরং জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট মহলে তথ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, দেশের সবচেয়ে বড় পরীক্ষাগুলির সঙ্গে যুক্ত তথ্যভাণ্ডারকে আরও শক্তিশালী নিরাপত্তা বলয়ের মধ্যে আনা জরুরি। একই সঙ্গে নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, উন্নত সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এবং তথ্য ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।
পরীক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক বিতর্কের আবহে এই তথ্য ফাঁসের অভিযোগ দেশের শিক্ষাক্ষেত্রে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এখন নজর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং তথ্য সুরক্ষার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় তার উপর। শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের মতে, পরীক্ষার স্বচ্ছতার পাশাপাশি পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ, কারণ সেই তথ্যের সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ ও ব্যক্তিগত নিরাপত্তা।

Post Views: 78

Continue Reading

Previous: গুজরাটে নাবালিকা কন্যাকে একাধিকবার ধর্ষণ বাবার, গর্ভধারণ রুখতে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ানোর অভিযোগ
Next: ফের হিংসার আগুন মণিপুরে, মৃত্যু ৩ জনের, ভস্মীভূত বাড়িঘর

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.