Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের হিংসার আগুন মণিপুরে, মৃত্যু ৩ জনের, ভস্মীভূত বাড়িঘর

ফের হিংসার আগুন মণিপুরে, মৃত্যু ৩ জনের, ভস্মীভূত বাড়িঘর

Online Desk জুন 5, 2026
1000332951.jpg

ওঙ্কার ডেস্ক: ফের নতুন করে হিংসা ছড়াল মণিপুরে। সে রাজ্যের কাংপোকপি জেলায় নতুন করে ছড়িয়ে পড়া হিংসায় মৃত্যু হয়েছে তিন জনের। বেশ কয়েকটি বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। সেগুলি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। রিপোর্ট অনুসারে শুক্রবার ভোরে নিউ কেইথেলমানবি এলাকার লইবল গ্রামে অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র দুষ্কৃতীরা এই প্রাণঘাতী হামলা চালায়।

স্থানীয়দের দাবি, শুক্রবার ভোর ৪টা ১০ মিনিট নাগাদ ভারী অস্ত্র নিয়ে হামলাকারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। সেই সঙ্গে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়েও দেওয়া হয়। নিহত তিন জনের নাম— লেতখোনগাম হাওকিপ, টিনমারি হাওকিপ এবং জাংমিনলাল হাওকিপ।

অন্য দিকে ব্যাপক গোলাগুলি ও অগ্নিসংযোগের খবর পেয়ে গ্রামে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং এই হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয়দের দাবি, এর পিছনে সশস্ত্র উগ্রপন্থী গোষ্ঠী জড়িত রয়েছে। এই ঘটনা কাংপোকপি জেলার ঢিলেঢালা নিরাপত্তা পরিস্থিতিকে সামনে নিয়ে এসেছে। মণিপুরে চলমান জাতিগত উত্তেজনার মধ্যে এই জেলায় বারবার হিংসার ঘটনা ঘটছে।

Post Views: 49

Continue Reading

Previous: পরীক্ষার্থীদের তথ্য চড়া দামে বিক্রি হচ্ছে, থাকছে অ্যাড টু কার্ট অপশনও!
Next: ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ আশুতোষ দীক্ষিত, জুলাই থেকে দায়িত্ব গ্রহণ

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.