Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গুজরাটে নাবালিকা কন্যাকে একাধিকবার ধর্ষণ বাবার, গর্ভধারণ রুখতে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ানোর অভিযোগ

গুজরাটে নাবালিকা কন্যাকে একাধিকবার ধর্ষণ বাবার, গর্ভধারণ রুখতে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ানোর অভিযোগ

Online Desk জুন 5, 2026
1000277447.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা গুজরাটের নবসারি জেলায়। কিশোরী কন্যাকে বার বার ধর্ষণের অভিযোগ খোদ জন্মদাতা বাবার বিরুদ্ধে! শুধু যৌন নির্যাতন নয়, অভিযোগ মেয়ে যাতে গর্ভবতী না হয়ে পড়ে সে কারণে তাকে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ান ওই ব্যক্তি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ওই ব্যক্তি ৯, ১০ ও ১১ মে—পরপর তিন দিন ১৪ বছর বয়সী তাদের মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণের পর সে মেয়েটিকে গর্ভনিরোধক বড়ি খাওয়ায়। শুধু তাই নয়, কাউকে কিছু জানালে খুনের হুমকিও দেয়। পর পর যৌন নির্যাতনের ফলে নাবালিকা ভয় পায়। মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি।

অবশেষে ৩০ মে নির্যাতিতা কিশোরী গোটা ঘটনার কথা তার মাকে জানায়। এর পর তিনি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযুক্ত স্বামীর ফাঁসি দাবি করেছেন।বাবা হয়ে কী ভাবে মেয়ের উপর এই নৃশংস অপরাধ কতল ওই ব্যক্তি তা ভেবে উঠতে পারছে না কেউ। এই ঘটনায় পুলিশ পকসো আইনে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। কয়েক ঘণ্টার মধ্যেই খুঁজে বের করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে।

Continue Reading

Previous: আর্থিক প্রতারণার দায়ে সোহমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Next: পরীক্ষার্থীদের তথ্য চড়া দামে বিক্রি হচ্ছে, থাকছে অ্যাড টু কার্ট অপশনও!

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.