Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আর্থিক প্রতারণার দায়ে সোহমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আর্থিক প্রতারণার দায়ে সোহমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Online Desk জুন 5, 2026
SHOHAM.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় তৃণমূল সরকার ধরাশায়ী হতেই একের পর এক প্রভাবশালী নেতা, জনপ্রতিনিধিদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। সেই আবহেই নতুন আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, সোহমের বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, ২০২১ সালে ‘পাকা দেখা’ ছবিতে বিনিয়োগের জন্য অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম ওরফে শুভমের কাছ থেকে প্রায় ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন সোহম চক্রবর্তী। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। ছবিটিও হয়নি।
শাহিদ ইমাম দাবি করেছিলেন, ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের ভিত্তিতেই তিনি ওই অর্থ ধার দিয়েছিলেন। প্রথমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা হলেও তাতে কোনও ফল না মেলায় তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করার পাশাপাশি চারু মার্কেট থানাতেও লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন শাহিদ। সূত্রের খবর, সেই মামলাতেই এবার সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
তবে এই পরোয়ানার পর সোহমের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়, তা সময় বলবে।

Post Views: 81

Continue Reading

Previous: “বিল্ডিং-এ এক তৃত্বীয়াংশে গাছ লাগানো বাধ্যতামূলক’ পরিবেশ দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর
Next: গুজরাটে নাবালিকা কন্যাকে একাধিকবার ধর্ষণ বাবার, গর্ভধারণ রুখতে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ানোর অভিযোগ

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.