Skip to content
মে 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘পরপর দুই বার মেয়ে, কেন ছেলে হচ্ছে না?’ স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী

‘পরপর দুই বার মেয়ে, কেন ছেলে হচ্ছে না?’ স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী

Online Desk মে 19, 2026
acid-attack.jpg

ওঙ্কার ডেস্ক: পর পর দু বার মেয়ে হয়েছে, আর সে কারণে রাগে স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পুণের হাভেলি তালুকের একটি গ্রামে। কেন ছেলে হয়নি, তা নিয়ে স্ত্রীকে প্রায়শই কথা শোনাতেন ওই ব্যক্তি। এমনকি মারধর করতেন তিনি। কিন্তু গত ২০ এপ্রিল স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে, তাঁর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেয় বছর তিরিশের ওই ব্যক্তি।

নির্যাতিতার অভিযোগ, গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেওয়ার পর গুরুতর জখম হন ওই মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু সে কথায় ওই স্বামী কর্ণপাত করেননি বলে অভিযোগ। তাঁকে ঘরে আটকে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। পরে একদিন সুযোগ পেয়ে, মেয়েদের সাহায্য নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যান মহিলা। শোলাপুরে তাঁর বাপের বাড়িতে গিয়ে ওঠেন। সেখান থেকে পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশকে গোটা বিষয়টি খুলে বলেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ইতিমধ্যে পুণে গ্রামীণ পুলিশ অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তকে এখনও পাকড়াও করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুণের হাভেলিরই একটি ফ্যাব্রিকেশন কারখানায় কাজ করেন। এই প্রথম নয়, এর আগেও তিনি তাঁর স্ত্রীর উপর অত্যাচার করেছেন বলে অভিযোগ। গত ২০ এপ্রিল পরকীয়ায় অভিযোগ তুলে ‘কেন ছেলে হচ্ছে না’- সেই প্রশ্ন তুলে মহিলাকে কটূক্তি করেন অভিযুক্ত। এর পর শৌচালয় থেকে অ্যাসিড নিয়ে এসে স্ত্রীর গোপনাঙ্গে ঢেলে দেন তিনি। গুরুতর জখম অবস্থায় স্ত্রীকে টানা ১৫ দিন বাড়িতেই আটকে রেখেছিলেন ওই অভিযুক্ত। গত ৯ মে তিনি বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

Post Views: 9

Continue Reading

Previous: ২৩ বছরেই ব্রিটেনের মেয়র, ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার
Next: রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণে কেন ‘ধীরে চলো’ নীতি বিজেপির?

সম্পর্কিত গল্প

lahore.jpg

দেশভাগের আগের নাম ফিরছে পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ জায়গার, রহমান গলি হল রাম গলি! নেপথ্যে যে কারণ

Online Desk মে 19, 2026
rape-accused.jpg

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!

Online Desk মে 19, 2026
Untitled.png

ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

Online Desk মে 19, 2026

You may have missed

lahore.jpg

দেশভাগের আগের নাম ফিরছে পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ জায়গার, রহমান গলি হল রাম গলি! নেপথ্যে যে কারণ

Online Desk মে 19, 2026
rape-accused.jpg

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!

Online Desk মে 19, 2026
Untitled.png

ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

Online Desk মে 19, 2026
cabinet-f.jpg

রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণে কেন ‘ধীরে চলো’ নীতি বিজেপির?

Online Desk মে 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.