Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণে কেন ‘ধীরে চলো’ নীতি বিজেপির?

রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণে কেন ‘ধীরে চলো’ নীতি বিজেপির?

Online Desk মে 19, 2026
cabinet-f.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই দিন শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামানিক-সহ আরও পাঁচ মন্ত্রী। কিন্তু এখনও সমস্ত দফতর বন্টন করা হয়নি। তবে মন্ত্রিত্ব বন্টন নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না শাসকদল। বিজেপি সূত্রের খবর, এ ক্ষেত্রে ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, মন্ত্রিসভার সম্প্রসারণ ধাপে ধাপে সময় নিয়ে করা হবে। বিধানসভার একটি অধিবেশন হয়ে যাওয়ার পরেও মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে মন্ত্রিসভায় কাদের জায়গা দেওয়া হবে তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একপ্রস্থ আলোচনা হয়েছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে। বিহারের দৃষ্টান্ত টেনে বিজেপি নেতারা বলছেন, সে রাজ্যেও সরকার গঠনের বহু মাস পরে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী দায়িত্ব গ্রহণ করে প্রশাসনিক কাজ করছেন।

তবে আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে কৌতুহল দানা বাঁধতে শুরু করেছে। অর্থ দফতর এখনও পর্যন্ত বন্টন করা হয়নি। এই আবহে বাজেট পেশ কে করবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অর্থ দফতরের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী না থাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বাজেট পেশ করতে পারেন বলে সম্ভাবনা। যদিও চূড়ান্ত কিছু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Post Views: 86

Continue Reading

Previous: ‘পরপর দুই বার মেয়ে, কেন ছেলে হচ্ছে না?’ স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী
Next: ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.