Skip to content
জুলাই 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নদীতে হাত ধোয়ার সময় কুমিরের হামলা, মাঝ নদীতে টেনে নিয়ে গিয়ে বালককে ছিঁড়ে খেল মকর

নদীতে হাত ধোয়ার সময় কুমিরের হামলা, মাঝ নদীতে টেনে নিয়ে গিয়ে বালককে ছিঁড়ে খেল মকর

Online Desk জুলাই 18, 2026
crocodile.jpg

ওঙ্কার ডেস্ক: কাকার সঙ্গে জমিতে চাষের কাজে গিয়েছিল ১২ বছরের বালক সুনীল সিং। জমিতে কাজ শেষে বাড়ি ফেরার আগে নদীতে হাত ধুচ্ছিল সে। সেই সময় আচমকা কুমির এসে তাকে টেনে নিয়ে যায় জলের গভীরে। ওই প্রাণীর হামলায় বালকটি শুধু প্রাণ হারায়নি, তার দেহ ও ছিঁড়ে খেয়েছে কুমিরটি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সুনীল সিং ধান রোপণের কাজে তার কাকার সঙ্গে মাঠে গিয়েছিল। ঘাগরা নদীর ধারে গিয়েছিল সে হাত মুখ ধোয়ার জন্য। তখনই জল থেকে হঠাৎ একটি কুমির বেরিয়ে এসে তাকে টেনে নিয়ে যায়। প্রাণীটি বালকটিকে মুখে করে নিয়ে নদীর গভীরে চলে যায়। ঘটনাস্থলে থাকা সুনীলের কাকা ও গ্রামবাসীরা তাকে বাঁচানোর জন্য ছুটে যান। কিন্তু ততক্ষণে নদীর অনেক গভীরে তাকে টেনে নিয়ে গিয়েছে কুমিরটি। টেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা। সংবাদ মাধ্যমকে তার কাকা বিজয় রাজ সিং বলেন, ‘আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম। তার হাত ধরতে পেরেছিলাম। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে আমি প্রায় সাত মিনিট জলে ছিলাম। কিন্তু কুমিরটি শক্তিশালী ছিল। তাকে আরও গভীর জলে টেনে নিয়ে যায়। আমি তাকে বাঁচাতে পারিনি।’ বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর রাত ১০টা নাগাদ গ্রামবাসীরা নদী থেকে বালকটির মৃতদেহ উদ্ধার করেন। এক আধিকারিক জানান, কুমিরটি ছেলেটির দেহের কিছু অংশ খেয়ে ফেলেছিল। বন বিভাগের রেঞ্জার সাকিব আনসারি বলেন, ‘নিহত বালকের ডান পা এবং কোমরের নিচের অংশ কুমির খেয়ে ফেলেছিল।’
ষষ্ঠ শ্রেণির ছাত্র সুনীলের বাবা-মা নেই। তিন বোনের একমাত্র ভাই ছিল সে। শুক্রবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মহকুমাশাসক প্রকাশ সিং জানান, সরকারি প্রকল্পের আওতায় পরিবারটিকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

Post Views: 33

Continue Reading

Previous: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার তছরুপের অভিযোগ ইডির
Next: নির্মল-পুত্র তির্থঙ্কর ঘোষকে রাস্তায় ঘোরাল পুলিশ; ‘চোর-চোর’ স্লোগান তুলল জনতা

সম্পর্কিত গল্প

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026

You may have missed

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.