Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

Online Desk জুলাই 25, 2026
dharmendra-pradhan.jpg

ওঙ্কার ডেস্ক: পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের আন্দোলনের চাপে অবশেষে নতিস্বীকার করল মোদী সরকার। শনিবার শিক্ষা মন্ত্রকের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রধান। ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলগুলির আংশিক দাবি মেনে নেওয়ায় এবার সরকার পক্ষ ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা ইতিবাচক হতে পারে বলে মনে করা হচ্ছে।

নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে সংসদে আলোচনা চেয়েছিল বিরোধীরা। শর্ত ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে তবেই তাঁরা আলোচনায় রাজি হবেন। শনিবার তাঁর ইস্তফার পর সংসদে আলোচনার দরজা খুলে গেল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ‘ককরোচ জনতা পার্টি’ এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার আলোচনার ঠিক কয়েক ঘণ্টা আগে তিনি এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানান। উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছে বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা অচলাবস্থায় পড়েছিল। শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানায়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে অস্বীকার করে, তবে কোনও আলোচনা সম্ভব নয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে বিক্ষোভকারীদের মূল দাবি সরকার পূরণ করল।

এদিন ইস্তুফা দিয়ে এক্স হ্যান্ডেলে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘দেশের তরুণদের আকাঙ্ক্ষা, আবেগ এবং ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক সংকল্প। দূরদর্শী নেতৃত্বে দেশবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Post Views: 42

Continue Reading

Previous: বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ
Next: দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.