Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে আত্মপ্রকাশ ‘ই-২০ জনতা পার্টি’র

ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে আত্মপ্রকাশ ‘ই-২০ জনতা পার্টি’র

Online Desk জুলাই 27, 2026
e-20.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ একাধিক দাবিতে পথে নেমেছিল ককরোচ জনতা পার্টি। তরুণ প্রজন্মের সেই আন্দোলনের সামনে নতিস্বীকার করেছে মোদী সরকার। ছাত্রদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। সেই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে এ বার ইথানল-মিশ্রিত জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মপ্রকাশ করল নয়া সংগঠন। নাম ‘ই-২০ জনতা পার্টি’।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইনস্টাগ্রামে ই-২০ পার্টির অনুসারীর সংখ্যা ছিল ২ লক্ষ ১৮ হাজার। প্রতি মুহূর্তে যা বাড়ছে। এই সংগঠনের দাবি, কম দামে ১০০ শতাংশ খাঁটি বা সাধারণ জ্বালানি বিক্রি করতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির পদত্যাগের দাবি জানিয়েছে তারা। উল্লেখ্য, ই ২০ জ্বালানি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে সমাজ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সরকার স্পষ্ট ভাবে জানিয়েছে, ‘নিম্নমানের’ বা মিশ্রণ-বিহীন জ্বালানি ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনও প্রস্তাব নিয়ে তারা ভাবছে না। বর্তমানে ভারতে যে পেট্রোল পাওয়া যায় তাকে ই ২০ বলা হয়, কারণ এতে ২০ শতাংশ ইথানল মেশানো থাকে। যদিও মোদী সরকারের দাবি, এটি প্রযুক্তিগতভাবে উন্নত জ্বালানি। তবে সমালোচকদের দাবি, এই জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে এবং ইঞ্জিনের ক্ষতি হচ্ছে।

উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টি’র জন্ম হয়। ব্যঙ্গাত্মক এই রাজনৈতিক সংগঠনটির জন্মের পর থেকে সমাজমাধ্যমে জনপ্রিয়তা লাভ করে।

Post Views: 20

Continue Reading

Previous: দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা
Next: মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

সম্পর্কিত গল্প

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026

You may have missed

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.