Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গ্যাস সঙ্কটে বিকল্প হতে পারে পরিবেশবান্ধব ডাইমিথাইল ইথার, দাবি বিজ্ঞানীদের

গ্যাস সঙ্কটে বিকল্প হতে পারে পরিবেশবান্ধব ডাইমিথাইল ইথার, দাবি বিজ্ঞানীদের

Online Desk এপ্রিল 4, 2026
gas.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর গোটা বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে বিভিন্ন দেশ একাধিক পদক্ষেপ করছে। ভারতেও জ্বালানি সঙ্কট হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এলপিজি গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথের সন্ধান অব্যাহত রয়েছে। লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের কী বিকল্প হতে পারে তা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিশ্বের বহু দেশের বিজ্ঞানীরা।

ভারতের বিজ্ঞানীরাও এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন। ২০১৬ সাল থেকে পুণের বিজ্ঞানীরা এলপিজির বিকল্প কী হতে পারে তা নিয়ে খোঁজ চালাচ্ছিলেন। তাঁদের দাবি, বিকল্প জ্বালানি হিসেবে ডাইমিথাইল ইথার কাজে লাগানো যেতে পারে। রান্নার গ্যাস হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে বলে গবেষকরা জানাচ্ছেন। পুণের সিএসআইআর-এনসিএল (ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি)-এর গবেষক রাজা থিরুমালাইস্বামী। তিনি ডাইমিথাইল ইথার নিয়ে গবেষণা করছেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েক জন রয়েছেন গবেষণার কাজে। তাঁরা জানাচ্ছেন, মিথানল থেকে ডাইমিথাইল ইথার তৈরি হয়। এটি খুবই হালকা এবং পরিবেশবান্ধব। এই গ্যাস জ্বললে দূষণ সৃষ্টিকারী কোনও উপাদান নির্গত হয় না, ফলে এটি পরিবেশবান্ধবও। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ডাইমিথাইল ইথার এক ধরনের জৈব যৌগ। তা থেকে যে গ্যাস তৈরি করা হয় তা বর্ণহীন কিন্তু সহজেই তরলে রূপান্তরিত করা যায়। ফলে পাইপলাইন হোক বা সিলিন্ডার উভয় মাধ্যমে এটি পরিবহণ করা যাবে। ডাইমিথাইল ইথার থেকে নাইট্রিক অক্সাইড বা সালফার ডাই অক্সাইডের মতো রাসায়নিক নির্গত হয় না।

গবেষকরা জানাচ্ছেন, কয়লা বা জৈব যৌগ থেকে ডাইমিথাইল ইথার তৈরি করা যায়। শুধু তাই নয়, কৃষি ক্ষেত্রের বর্জ্য, পচা সবজি ও পাতা বা গোবর থেকেও এটি তৈরি করা যাবে। প্লাস্টিক বর্জ্য থেকেও ডাইমিথাইল ইথার তৈরি সম্ভব বলে গবেষকরা জানাচ্ছেন।

Post Views: 87

Continue Reading

Previous: গোটা শরীরে মোট ৫টি বুলেট নিয়ে নিজে গাড়ি চালিয়ে হাসপাতাল গেলেন আহত ব্যক্তি
Next: ‘তোমার ভাই খুন করে এসেছে’ নৃশংসভাবে খুনের পর প্রকাশ্যে ভিডিও তরুণের

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.