Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মেয়েদের শিক্ষার দরকার কী?’ বিহারের শিক্ষামন্ত্রীর ‘তালিবানি’ মন্তব্যে বিতর্ক

‘মেয়েদের শিক্ষার দরকার কী?’ বিহারের শিক্ষামন্ত্রীর ‘তালিবানি’ মন্তব্যে বিতর্ক

Online Desk মে 12, 2026
mithilesh-tewari.jpg

ওঙ্কার ডেস্ক: মেয়েদের শিক্ষার দরকার নেই, বরং তাদের চার দেওয়ালের মধ্যে থাকা উচিৎ! এমন মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। সদ্য তিনি বিহারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। শিক্ষা যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সকলের অধিকার, সেখানে মেয়েদের পড়াশোনা নিয়ে বিহারের শিক্ষামন্ত্রীর এমন মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুরের বিজেপি বিধায়ক মেয়েদের শিক্ষাকে খাটো করার চেষ্টা করেছেন। এই প্রথম মন্ত্রী হওয়া মিথিলেশ তিওয়ারি মেয়েদের প্রকাশ্যে না গিয়ে বাড়ির মধ্যেই থাকার সপক্ষে মত দিয়েছেন। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে যখন এক সাংবাদিক যুক্তি দেন, শিক্ষা মেয়েদের অধিকার, তখন তিনি উত্তর দেন, ‘মেয়েরা তাদের অধিকার এমনিতেই পেয়ে যাবে।’ তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজনীতিতে যোগ দেওয়ার আগে মিথিলেশ তিওয়ারি অর্থনীতিতে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন। শুধু তাই নয়, তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। নিজে একটি কোচিং সেন্টারও চালাতেন।

উল্লেখ্য, বিহারে বিজেপি ও জেডিইউ এর জোট সরকার ক্ষমতায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন নীতীশ কুমার। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন সম্রাট চৌধরি। কিন্তু মিথিলেশ তিওয়ারির এই মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। কারণ নীতীশ মেয়েদের শিক্ষার পক্ষে ছিলেন। ছাত্রীদের সাইকেল দেওয়ার যে কর্মসূচি তিনি নিয়েছিলেন, তাতে স্কুলগুলিতে ছাত্রীদের উপস্থিতি অনেকটাই বেড়েছিল। পরবর্তীতে ‘পোশাক’ যোজনা চালু করা হয়েছিল। যার আওতায় স্কুলের ইউনিফর্মের জন্য টাকা দেওয়া হতো।

Post Views: 95

Continue Reading

Previous: ক্ষমতায় এসে বড়সড় পদক্ষেপ থলাপতি বিজয়ের, বন্ধ হতে চলেছে একাধিক মদের দোকান
Next: বাংলাদেশ সরকার সমঝোতার, না মুচলেকার ! রাষ্ট্রযন্ত্র কার ?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.