Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওয়াশিংটনের কেনেডি সেন্টার থেকে নাম ছাঁটাই, ভারতের রাস্তার নামকরণ হবে ট্রাম্পের নামে!

ওয়াশিংটনের কেনেডি সেন্টার থেকে নাম ছাঁটাই, ভারতের রাস্তার নামকরণ হবে ট্রাম্পের নামে!

Online Desk জুন 16, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ভারতের এক রাস্তার নামকরণ হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে! এমনই কথাতে উঠছিল জল্পনা। শেষ পর্যন্ত সেই সিধান্তে পড়ল শিলমোহর। হায়দ্রাবাদে মার্কিন কনস্যুলেট ভবনের নাম পরিবর্তন করে হবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। কংগ্রেস শাসিত এই রাজ্যের এমন সিধান্তে তৈরি হয়েছে জোর বিতর্ক। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ওই ঘোষণার পরেই তৈরি হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে অনেকেই এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা জানতে চেয়েছেন, হায়দরাবাদের জন্য মার্কিন প্রেসিডেন্ট কী অবদান রেখেছেন, যা এমন সম্মান পাওয়ার মতো বিবেচিত হয়েছে। ঘটনাচক্রে, গত মাসের শেষপর্বে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালত সেখানকার ‘জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস’-এর নাম বদলের প্রচেষ্টায় বাধ সেধেছিল। কেনেডি সেন্টারের নাম বদলে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ করার যে উদ্যোগ আমেরিকা সরকারের তরফে শুরু হয়েছিল, তা রদ করে ফেডারেল বিচারক বলেছিলেন, ‘‘এ বিষয়ে মার্কিন কংগ্রেস চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’ বিচারকের নির্দেশ ছিল— আগামী ১৪ দিনের মধ্যে কেনেডি সেন্টার ভবন, নামফলক, ডিজিটাল মাধ্যম এবং সমস্ত নথি থেকে ট্রাম্পের নাম সরিয়ে দিতে হবে। আদালতের রায়ের পরে ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘আমার এতে কোনও যায় আসে না। এই ব্যর্থ প্রতিষ্ঠানটিকে কংগ্রেসের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমি কাজ করব।’’ এর পরে আদালতের নির্দেশ মেনে কেনেডি সেন্টারের প্রবেশপথ থেকে সরানো হয়েছিল ট্রাম্পের নামাঙ্কিত ফলক।
এই সিদ্ধান্তটি ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম এবং তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট ২০২৫-এর সময় প্রদত্ত প্রতিশ্রুতির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ভারতের অন্যতম প্রধান প্রযুক্তি কেন্দ্র হিসেবে হায়দ্রাবাদের উত্থানে বহুজাতিক সংস্থাগুলির অবদানের কথা তুলে ধরেছিলেন। রাজ্য সরকার এই ধরনের প্রতীকী পদক্ষেপকে বৈশ্বিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার এবং একই সাথে হায়দ্রাবাদের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর একটি উপায় হিসেবে দেখে। কিন্তু প্রশ্ন হল কেবল মাত্র কি সে দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেই এই সিধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার? নাকি এর পেছনে অন্য কোনও কারন রয়েছে?

Post Views: 71

Continue Reading

Previous: মন্দিরের পুরোহিতকে খুনে অভিযুক্তকে এনকাউন্টারে মারল উত্তরপ্রদেশ পুলিশ
Next: প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কাশির সিরাপ! ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.