Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মন্দিরের পুরোহিতকে খুনে অভিযুক্তকে এনকাউন্টারে মারল উত্তরপ্রদেশ পুলিশ

মন্দিরের পুরোহিতকে খুনে অভিযুক্তকে এনকাউন্টারে মারল উত্তরপ্রদেশ পুলিশ

Online Desk জুন 16, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: মন্দিরের পুরোহিতকে খুনের ঘটনায় এক অভিযুক্তকে এনকাউন্টারে মারল উত্তরপ্রদেশ পুলিশ। সে রাজ্যের উন্নাও জেলায় এক মন্দির পুরোহিতকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত এতদিন ফেরার ছিল। সোমবার তার খোঁজে গিয়ে গোলাগুলির মধ্যে পড়েন তদন্তকারীরা। আর তার ফলে প্রাণ বাঁচাতে পুলিশও পালটা গুলি চালায়। সেই গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টারে নিহত অভিযুক্তের নাম ইজরায়েল। বিষয়টি নিয়ে উন্নাওয়ের পুলিশ সুপার জয় প্রকাশ সিং জানিয়েছেন, পুলিশ ও এসওজি-র একটি দল টহল দিচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর আসে অভিযুক্ত ইজরায়েল তাজপুর গ্রামের আন্ডারপাসের কাছে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ও এসওজি কর্মীদের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে ঘিরে ফেলে। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু পুলিশকে দেখে অভিযুক্ত গুলি চালাতে শুরু করে। কটি গুলি সাব-ইন্সপেক্টর নিউটন কুমার সিংয়ের বুলেটপ্রুফ জ্যাকেটে লাগে, আরেকটি এসওজি কনস্টেবল বিকাশ ভাদৌরিয়ার হাতে লাগে।

ওই পুলিশ কর্তা বলেন, ‘পাল্টা গুলিবতে ইজরায়েল জখম হয়। তাকে দ্রুত বাঙ্গারমাউয়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।’ ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, দুটি কার্তুজ এবং একটি ছুরি উদ্ধার হয়েছে। পুরোহিত হত্যার ঘটনায় পাঁচ জন অভিযুক্তের তালিকায় ছিল। তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, যে পুরোহিতকে খুনে অভিযুক্ত ইজরায়েল তাঁর নাম রাম মিলন দাস। বাঙ্গারমাউয়ের বোধেশ্বর মন্দিরের পুরোহিত ছিলেন তিনি। গত ৯ জুন একটি নির্মীয়মাণ ধর্মীয় কাঠামোর মধ্যে ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়। এই ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল।

Post Views: 86

Continue Reading

Previous: অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরকর্তাদের, ভাঙা হবে বাড়ি?
Next: ওয়াশিংটনের কেনেডি সেন্টার থেকে নাম ছাঁটাই, ভারতের রাস্তার নামকরণ হবে ট্রাম্পের নামে!

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.