Skip to content
আগস্ট 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ইসলামে হিজাব অপরিহার্য নয়’, উত্তরপ্রদেশে ছাত্রীর আবেদন খারিজ করে বলল হাইকোর্ট

‘ইসলামে হিজাব অপরিহার্য নয়’, উত্তরপ্রদেশে ছাত্রীর আবেদন খারিজ করে বলল হাইকোর্ট

Online Desk আগস্ট 25, 2026
court.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুলের ইউনিফর্ম বদলানোর অধিকার পুড়ুয়াদের নেই। একটি রায়ে এমনটা জানাল এলাহাবাদ হাইকোর্ট। স্কুলের নির্ধারিত ইউনিফর্মের পাশাপাশি মাথায় স্কার্ফ বা হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক ছাত্রী। তার সেই আর্জি খারিজ করে বিচারপতি বলেছেন, ‘ইসলামে হিজাব অপরিহার্য নয়’।

রিপোর্ট অনুসারে, প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের ওই ছাত্রী হাইকোর্টে আবেদনটি করেছিল। মেয়েটি একাদশ শ্রেণিতে ভর্তি হতে চায়। তার আবেদন, স্কুলের নির্ধারিত ইউনিফর্মের পাশাপাশি মাথায় স্কার্ফ পরার অনুমতি দেওয়া হোক। স্কুল কর্তৃপক্ষকে সেই নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিল সে। আবেদনে যুক্তি দেওয়া হয়েছিল, মাথায় স্কার্ফ পরা ইসলামি রীতির অপরিহার্য অংশ। ষষ্ঠ শ্রেণি থেকেই ওই স্কুলে স্কার্ফ পরে আসছে সে। এই মামলায় বিচারপতি জেজে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আমরা আবেদনকারীর সঙ্গে ওই শ্রেণির বিভিন্ন ছাত্রীর ছবি দেখেছি। সে ছাড়া অন্য কোনও ছাত্রী—এমনকি একই ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রীরাও—মাথায় স্কার্ফ পরছে না।’ মাথায় স্কার্ফ পরা ইসলামি রীতির অপরিহার্য অংশ বলে আদালতে যে যুক্তি দেওয়া হয়েছিল তা খারিজ করে দিয়েছেন বিচারপতি।

আদালত স্পষ্টভাবে জানিয়েছে, কোনও স্কুলের ইউনিফর্ম বা পোশাক-সংক্রান্ত নিয়ম যদি বৈষম্যহীন হয় এবং তা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে কার্যকর করা হয়, তবে নিজস্ব শৃঙ্খলা ও পোশাকবিধি বলবৎ করার পূর্ণ অধিকার সেই প্রতিষ্ঠানের রয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, কোনও সরকারি সহায়তা-বিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাকবিধি চালু রাখার পূর্ণ অধিকার রয়েছে।

Post Views: 37

Continue Reading

Previous: লাগাম ছাড়া চিনির দাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজার পরিদর্শনে আধিকারিকরা
Next: ফ্রি স্কুল স্ট্রিটের দুধ গরম কাণ্ডে রাজনৈতিক তর্জা তুঙ্গে ! মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির ফুটপাথবাসী সীতাদেবী

সম্পর্কিত গল্প

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026

You may have missed

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026
child-traficking.jpg

অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

Online Desk আগস্ট 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.