Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবরোধের মাঝেও অবাধে যাতায়াত ভারতীয় জাহাজের! গোপন কূটনীতির সাফল্য, জানাল নয়াদিল্লি

অবরোধের মাঝেও অবাধে যাতায়াত ভারতীয় জাহাজের! গোপন কূটনীতির সাফল্য, জানাল নয়াদিল্লি

Online Desk মে 30, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: শেষপর্যন্ত ইরান ও আমেরিকা এই দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সফল হবে কিনা তা একমাত্র সময় বলবে। তবে পরিস্থিতি যে দিকেই গড়াক না কেন, হরমুজ় প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না বলেই বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে। ওই সূত্রের দাবি, ইরানের অবরোধ এবং নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ওই জলপথ দিয়ে ভারতমুখী তেল ও গ্যাসবাহী জাহাজের যাতায়াত অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালিয়েছিল ইজরায়েল এবং আমেরিকা। পালটা প্রত্যাঘাত করে তেহরানও। এর পরেই ইরান সরকার স্পষ্ট জানিয়ে দেয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তারা কোনও বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দেবে না। ইরানের এই হুঁশিয়ারির পর ওই প্রণালীর দুই প্রান্তে দাঁড়িয়ে পড়েছিল শতাধিক আন্তর্জাতিক জাহাজ, যার মধ্যে ভারতেরই ছিল প্রায় দু’ডজন তেল এবং গ্যাসবাহী ট্যাঙ্কার।
কিছুদিন আগে হরমুজের জন্য ভারতের অন্দরে জ্বালানী সংকট দেখা দিয়েছিল। কূটনৈতিক স্তরে তৎপরতা শুরু করেন স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে একাধিক বার ফোনে দীর্ঘ কথা বলেন। নয়াদিল্লির সেই আবেদনে সাড়া দিয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী ভারতীয় জাহাজ চলাচলের বিশেষ ছাড়পত্র দেয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সরকার। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগরক্ষাকারী মাত্র ২১ মাইলের এই ‘চোক পয়েন্ট’ বা হরমুজ প্রণালী অত্যন্ত সংবেদনশীল জলপথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবহণ করা হয়। ফলে এখানে ইরানের অবরোধ এবং তার প্রতিক্রিয়ায় প্রণালীর অদূরে মার্কিন নৌসেনার যুদ্ধংদেহী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারকে কাঁপিয়ে দিয়েছিল। ভারতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু তেহরানের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভারত নিজের জাহাজগুলির যাতায়াত সুরক্ষিত রাখতে পেরেছে। বর্তমানে এক ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে হরমুজে মোট ভারতের ১৩ টি জাহাজ আটকে রয়েছে। সব জাহাজ গুলিতে গ্যাস থেকে পেট্রোলিয়াম মজুত রয়েছে। এই সমস্ত জাহাজ নিয়ে ভারতের অন্দরে কোনওরকম অসুবিধা হবে না বলে জানানো হয়েছে।

Post Views: 80

Continue Reading

Previous: চাকরি থেকে বরখাস্ত করা হল বিরূপাক্ষ বিশ্বাসকে
Next: বিজেপি বিরোধিতায় শান দিতে আগামী ৬ জুন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, থাকতে পারেন মমতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.