Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজেপি বিরোধিতায় শান দিতে আগামী ৬ জুন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, থাকতে পারেন মমতা

বিজেপি বিরোধিতায় শান দিতে আগামী ৬ জুন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, থাকতে পারেন মমতা

Online Desk মে 30, 2026
mamata-kalighha.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। যদিও জোড়াফুল শিবির ভোট চুরির অভিযোগ এনেছে কমিশনের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধিতায় কৌশল নির্ধারণ করতে আগামী ৬ জুন বৈঠকে বসতে চলেছে ইন্ডি জোট। রাজধানী শহর দিল্লিতে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই বৈঠকে থাকতে পারেন বলে খবর।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কেরলে বাম সরকারের পতন হয়েছে। তামিলনাড়ুতেও ডিএমকে ক্ষমতায় ফিরতে পারেনি। এই পরিস্থিতিতে ইন্ডিয়া ব্লকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সূত্রের খবর, বিজেপি বিরোধিতার কৌশল এই বৈঠকে নির্ধারতণ করা তো হবেই, সেই সঙ্গে বিরোধী দলগুলি কী ভাবে মানুষের কাছে প্রাসঙ্গিক থাকভবে তা নিয়েও আলোচনা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর মন্তব্য করেছিলেন তিনি ‘মুক্ত পাখি’। অর্থাৎ রাজ্যে ক্ষমতা হারালেও জাতীয় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার বার্তা দিয়েছিলেন। বিজেপি বিরোধিতায় দিল্লির রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো নির্ণায়ক ভূমিকা পালন করতে চাইতে পারেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বৈঠকটি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে চ্যালেঞ্জের হতে পারে। কারণ ইন্ডিয়া ব্লকের জোট ধরে রাখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ। তবে কংগ্রেসের সঙ্গে ডিএমকের দূরত্ব তৈরি হয়েছে সম্প্রতি তামিলনাড়ু নির্বাচন ঘিরে। কারণ হাত শিবির জোটসঙ্গী ডিএমকের সঙ্গ ছেড়ে বিজয়ের দল টিভিকেকে সমর্থন করেছে। তাই ইন্ডিয়া ব্লকে আর ডিএমকে থাকতে চাইবে কিনা সেটাই এখন বড় বিষয়।

Post Views: 84

Continue Reading

Previous: অবরোধের মাঝেও অবাধে যাতায়াত ভারতীয় জাহাজের! গোপন কূটনীতির সাফল্য, জানাল নয়াদিল্লি
Next: বিরাট পারমানবিক ঘাঁটি বানাচ্ছে চিন; আমেরিকা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.