Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরি থেকে বরখাস্ত করা হল বিরূপাক্ষ বিশ্বাসকে

চাকরি থেকে বরখাস্ত করা হল বিরূপাক্ষ বিশ্বাসকে

Online Desk মে 30, 2026
birupaksha-biswas.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডের পর সংবাদ শিরোনামে উঠে আসে বিরুপাক্ষ বিশ্বাসের নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ মূলত থ্রেট কালচারে মদত দেওয়ার। সেই চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করল নয়া বিজেপি সরকার। বিরূপাক্ষ আরজি কর হাসপাতালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ছিলেন। অভিযোগ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে গঠিত হওয়া কমিটির রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বিরূপাক্ষকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। তৃণমূল জমানার অবসানের পর সাসপেন্ড হওয়া সেই চিকিৎসকের চাকরি বাতিল করে দেওয়া হল। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বিরূপাক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত। অন্য দিকে বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, ‘থ্রেট কালচারের কোনও ঠাঁই নেই। স্বাস্থ্য ব্যবস্থায় সিন্ডিকেটরাজের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘নো টলারেন্স’ নীতি নিয়েছেন। এটাই তার প্রমাণ।’ সূত্রের খবর, আর জি কর কাণ্ডের সময় ওই হাসপাতালের অধ্যক্ষ ছিলেন যিনি সেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন বিরূপাক্ষ। তদন্তে বিরূপাক্ষ বিশ্বাসকে তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দীপ ঘনিষ্ঠ আর এক চিকিৎসক-নেতা অভীক দে’কেও ডাকা হয়েছিল।

বিরূপাক্ষ বিশ্বাসকে শুধু চাকরি থেকে বরখাস্ত করা নয়, তিনি যাতে আগামী দিনে সরকারি চাকরিতে অংশ নিতে না পারেন সে জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে সুপারিশ করা হচ্ছে। স্বাস্থ্য দফতর জানায়, বিরূপাক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তদন্তে কার্যত প্রমাণিত।
ইন্ডেমনিটি বন্ড বাবদ তাঁকে ২০ লক্ষ টাকা ফেরতও দিতে হবে বলে জানানো হয়েছে।

Post Views: 106

Continue Reading

Previous: শেষমেশ কি থামতে চলেছে ইরান-আমেরিকা যুদ্ধ! ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?
Next: অবরোধের মাঝেও অবাধে যাতায়াত ভারতীয় জাহাজের! গোপন কূটনীতির সাফল্য, জানাল নয়াদিল্লি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.