Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুর ২-এর জন্য প্রস্তুত ভারত’, জানালেন সেনাপ্রধান

‘অপারেশন সিঁদুর ২-এর জন্য প্রস্তুত ভারত’, জানালেন সেনাপ্রধান

Online Desk মে 30, 2026
upendra.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর মে মাসে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনাবাহিনী। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। তবে আগামী দিনে অপারেশন সিঁদুর ২ এর জন্য ভারতের বাহিনী প্রস্তুত বলে জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার উপেন্দ্র দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুর এখনও চলছে। বর্তমানে সাময়িকভাবে যুদ্ধবিরতি থাকলেও সশস্ত্র বাহিনী অভিযান নিয়ে সতর্ক এবং ভবিষ্যতে যে কোনও সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। মহারাষ্ট্রের খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেড পর্যালোচনার সময় জেনারেল দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর সঙ্গে মিলে ভবিষ্যতে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, বর্তমানে তিন বাহিনীর সমন্বয় শক্তিশালী করা, যুদ্ধ প্রস্তুতি উন্নত করা এবং ভবিষ্যতের যুদ্ধের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, “তথ্যযুদ্ধ তখনই সফল হয়, যখন গোটা জাতি ঐক্যবদ্ধ হয় এবং যারা তথ্য দিচ্ছে তাদের ওপর আস্থা রাখে।”

উল্লেখ্য, গত বছর ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। যার ফলে মৃত্যু হয় ২৬ জন নিরীহ মানুষের। সেই হামলার নেপথ্যে পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ ওঠে। পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দেয় ভারতের বাহিনী।

Post Views: 89

Continue Reading

Previous: হারিয়ে যেতে বসেছে ‘গ্যালেক্সি ব্যাঙ’!
Next: মহারাষ্ট্রে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু ১৫ জনের; আশঙ্কাজনক অবস্থায় ভার্তি অনেকে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.