Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ডিলিমিটেশন ঘিরে ভাঙনের মুখে ইন্ডি জোট! একের পর এক শরিকের অবস্থান বদলে চাপে রাহুল গান্ধীরা

ডিলিমিটেশন ঘিরে ভাঙনের মুখে ইন্ডি জোট! একের পর এক শরিকের অবস্থান বদলে চাপে রাহুল গান্ধীরা

Online Desk নভেম্বর 28, 2026
INDIA-Meet.webp

ওঙ্কার ডেস্ক: আসন পুনর্বিন্যাস বিল ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে অস্থিরতা। গত এপ্রিল মাসে সংসদে এই বিল আটকে দিয়ে বিরোধী জোট যে আত্মবিশ্বাস দেখিয়েছিল, ছ’মাসের ব্যবধানে সেই ছবিই বদলে গিয়েছে। একের পর এক শরিক দলের অবস্থান পরিবর্তনে কার্যত দুর্বল হয়ে পড়েছে ইন্ডিয়া জোট। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, নিজেদের জোটসঙ্গীদের সমর্থন নিয়েও নিশ্চিত হতে পারছেন না কংগ্রেস নেতৃত্ব। ফলে সংসদে ডিলিমিটেশন বিল আটকানোর চ্যালেঞ্জের পাশাপাশি জোটের ঐক্য ধরে রাখাও এখন বড় পরীক্ষা রাহুল গান্ধীদের কাছে।

গত কয়েক মাসে বিরোধী শিবিরের সমীকরণে একাধিক পরিবর্তন ঘটেছে। আম আদমি পার্টি এবং ডিএমকে কংগ্রেসের সঙ্গ ছেড়েছে। তৃণমূলের অন্দরের ভাঙনের জেরে সাংসদ সংখ্যাও কমেছে বলে দাবি করা হচ্ছে। একসময় ২৮ জন সাংসদের শক্তি থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমে আটে দাঁড়িয়েছে। অন্যদিকে, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাতেও ভাঙন ধরেছে। এবার ডিলিমিটেশন বিল নিয়ে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র অবস্থান বিরোধী শিবিরের উদ্বেগ আরও বাড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোট না ছাড়লেও বিলের পক্ষে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে দলটি। শনিবারের বিরোধী জোটের বৈঠকেও এনসিপি (এসপি)-র কোনও প্রতিনিধি যোগ দেননি। রাজনৈতিক মহলে জল্পনা, আগামী দিনে আনুষ্ঠানিকভাবে এনডিএ-তে যোগ দিতে পারে শরদ পাওয়ারের দল। বিনিময়ে সুপ্রিয়া সুলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলেও আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামজি লাল সুমন এবং আরজেডির মনোজ ঝা-র মতো নেতারা। এছাড়া উদ্ধব ঠাকরের শিবির, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ এবং বাম দলগুলির প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। সব মিলিয়ে ১২টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নেয়।

Continue Reading

Previous: মহিলা সংরক্ষণ নিয়ে ফের প্রতিশ্রুতি মোদীর, বললেন প্রতিটি বাধা পেরিয়ে তা কার্যকর হবেই
Next: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.