Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তুষারপাতের সঙ্গে তীব্র যানজট, বিপর্যস্ত মানালিতে ২৪ ঘন্টা গাড়িতে আটকে পর্যটকরা

তুষারপাতের সঙ্গে তীব্র যানজট, বিপর্যস্ত মানালিতে ২৪ ঘন্টা গাড়িতে আটকে পর্যটকরা

Online Desk জানুয়ারি 26, 2026
manali.jpg

ওঙ্কার ডেস্ক: শীতের মরসুমে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে মানালিতে পর্যটকদের ঢল নেমেছে। কিন্তু পার্বত্য শহরে ভ্রমণে বেরিয়ে বিপাকে পড়েছেন মানুষ। কারণ তুষারপাতের সঙ্গে তীব্র যানজট তৈরি হয়েছে মানালিতে। কয়েক কিলোমিটার রাস্তা শুধু গাড়ির সারি। যানজট এমন পর্যায়ে যে পর্যটকরা গাড়ি থেকে বাইরে বেরোতে পারছেন না। ফলে রাত কাটাতে হচ্ছে যান বাহনের মধ্যে। কেউ কেউ ২৪ ঘন্টা গাড়িতে রয়েছেন। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মানালির বহু জায়গায় রাস্তার উপর প্রায় দু’ফুট পর্যন্ত বরফ জমেছে। একাধিক সড়কপথ বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির কারণে বহু পর্যটককে গাড়ি ফেলে বরফের মধ্যে দিয়ে হেঁটে হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, হিমাচল প্রদেশে মোট ৮৩৫টি রাস্তা এখনও বিপর্যস্ত। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে রাজ্যের উঁচু জায়গাগুলিতে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে গোটা রাজ্যের জন্য।

উল্লেখ্য, মানালির সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন এই শহরে। চলতি মরসুমে দিল্লি, গুরগাঁও এবং চণ্ডীগড় থেকে বহু মানুষ বরফ দেখতে এসেছেন। কেউ কেউ গাড়ি নিয়ে পাহাড়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ বহু পর্যটক গাড়ি নিয়ে পাহাড়ে ওঠায় বিপত্তি তৈরি হয়েছে। বরফ এবং তীব্র যানজটের ফলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।

Post Views: 225

Continue Reading

Previous: বিবিধের মাঝে মিলন, প্রজাতন্ত্র দিবসের অর্থ ও উদযাপন
Next: ‘তিনি আমাদের সঙ্গেই আছেন’, পদ্মশ্রী প্রাপ্তিতে ঋতুপর্ণকে স্মরণ প্রসেনজিতের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.