Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘নিজের মানুষদের কাছে ফিরে আয়’, অস্ত্র ছেড়ে ছেলেকে বাড়ি ফেরার আর্জি মাওনেতা নন্দুর বাবার

‘নিজের মানুষদের কাছে ফিরে আয়’, অস্ত্র ছেড়ে ছেলেকে বাড়ি ফেরার আর্জি মাওনেতা নন্দুর বাবার

Online Desk এপ্রিল 4, 2026
mao-pop.png

ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরোলির জঙ্গল ঘেরা প্রত্যন্ত অঞ্চল বহু বছর আগে বাড়ি ছেড়ে মাওবাদী দলে যোগ দেওয়া ছেলেকে ফিরে আসার আকুল আবেদন জানালেন তাঁর বাবা। গিলাঙ্গুডা গ্রামের বাসিন্দা জয়রাম গাভাডে, যিনি ‘নন্দু মঙ্গে গাভাডে’ নামেও পরিচিত, প্রায় ১৪ বছর আগে কিশোর বয়সে বাড়ি ছেড়ে চলে যান। পারিবারিক একটি ছোটখাটো অশান্তির জেরে বাবার বকুনি সহ্য করতে না পেরে তিনি জঙ্গলে পালিয়ে গিয়ে মাওবাদী সংগঠনে যোগ দেন। তারপর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই।
বর্তমানে তিনি মহারাষ্ট্রে সক্রিয় থাকা শেষ কয়েকজন মাওবাদীর মধ্যে অন্যতম বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে রাজ্যে মাওবাদী কার্যকলাপ অনেকটাই কমে এসেছে। বহু মাওবাদী আত্মসমর্পণ করেছে, অনেকেই নিহত হয়েছে, ফলে সংগঠনটি এখন কার্যত ভেঙে পড়ার মুখে।
এই পরিস্থিতিতেই ছেলেকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তাঁর বাবা মঙ্গে গাভাডে। সম্প্রতি একটি ভিডিওতে তিনি ছেলের উদ্দেশ্যে আবেগঘন আবেদন জানান। স্থানীয় ভাষায় তিনি বলেন, “তোর সঙ্গে যারা ছিল, তাদের অনেকেই আর বেঁচে নেই। জঙ্গলে থেকে আর কতদিন কষ্ট করে বাঁচবি? বাড়ি ফিরে আয়।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন দেশকে মাওবাদ থেকে মুক্ত করবেন। সময়সীমা বেঁধে দিয়েছিলেন ২০২৬ সালের মার্চ মাস শেষ হতেও এই অভিযান সফল করেবেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে খবর, জয়রাম মাওবাদীদের একটি সক্রিয় ইউনিটের সদস্য হিসেবে কাজ করতেন। গত কয়েক বছরে গড়চিরোলিতে একাধিক বড় অভিযানে নিরাপত্তা বাহিনী সাফল্য পেয়েছে। এর ফলে মাওবাদীদের দাপট অনেকটাই কমেছে এবং এলাকাটি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। সরকারের পুনর্বাসন প্রকল্প এবং আত্মসমর্পণকারীদের জন্য নানা সুযোগ-সুবিধা ঘোষণা করাও এই পরিবর্তনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ফলে অনেক মাওবাদীই অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরে আসছেন।

Post Views: 86

Continue Reading

Previous: হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্যাঘাত অক্সিজেন সরবরাহে, মৃত্যু সদ্যোজাতর
Next: ‘বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নেবে!’ কেন বললেন মমতা?

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.