Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নেবে!’ কেন বললেন মমতা?

‘বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নেবে!’ কেন বললেন মমতা?

Online Desk এপ্রিল 4, 2026
mamata-maldah.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নেবে বলে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে পদ্ম শিবিরের পক্ষ থেকে অনেকে অ্যাকাউন্ট নম্বর চান বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, সেই অ্যাকাউন্ট নম্বর নিয়ে লক্ষ্মীড় ভাণ্ডার প্রকল্পের টাকা হাতিয়ে নেবে তারা। শনিবার মালদহের মানিকচকের জনসভা থেকে এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী’

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে সেই সুবিধার কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা করবেন তিনি তা স্বাভাবিক। রাজন্মৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে যতগুলি সামাজিক সুরক্ষা মূলক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাওয়ার পিছনে এই প্রকল্পের বড় ভূমিকা রয়েছে। এদিনের নির্বাচনী জনসভা থেকে সেই প্রকল্পের কথা তিনি মানুষের সামনে তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘আমি জানি নির্বাচনের সময় অনেক টাকা আসে। মা বোনেরা সাবধান, সাবধান ভাই বোনেরা। বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের নাম করে ছদ্মবেশে, মিথ্যে কথা বলে, তৃণমূল কংগ্রেসের নাম বলে আপনার বাড়ি গিয়ে বলতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিন। আমরা টাকা ঢোকাব। ভুলেও দেবেন না। যেটুকু বা আছে লক্ষ্মীর ভাণ্ডারে সেটাও নিয়ে নেবে। এটা হচ্ছে ওদের পরিকল্পনা। এটা হচ্ছে ওদের চক্রান্ত।’

তিনি আরও বলেন, ‘প্রথম ভোট কাটবে, দ্বিতীয়ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করবে। তৃতীয়ত, ভোটের দিন সেন্ট্রাল ফোর্স দিয়ে গ্রামে গ্রামে মানুষ আটকাবার চেষ্টা করবে । যাতে মানুষ ভোটবাক্স পর্যন্ত পৌঁছতে না পারে। ভাল করে লক্ষ্য রাখবেন ইভিমএম মেশিন কেন্দ্রীয় সরকার তৈরি করে। কোনও মেশিন খারাপ হলে সেই মেশিনে ভোট করতে দেবেন না, বলবেন নতুন মেশিন নিয়ে আসুন। ইভিএম মেশিন যখন চেক করতে যাবেন তখন যেন ভিভি প্যাট থাকে তার সঙ্গে।

Post Views: 125

Continue Reading

Previous: ‘নিজের মানুষদের কাছে ফিরে আয়’, অস্ত্র ছেড়ে ছেলেকে বাড়ি ফেরার আর্জি মাওনেতা নন্দুর বাবার
Next: যুদ্ধবিরতির পথে পাক-আফগান; মধ্যস্থতায় চিন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.