Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শ্রমিকদের একটানা ৫ ঘন্টা কাজে নিষেধাজ্ঞা শ্রম মন্ত্রকের, জারি বিজ্ঞপ্তি

শ্রমিকদের একটানা ৫ ঘন্টা কাজে নিষেধাজ্ঞা শ্রম মন্ত্রকের, জারি বিজ্ঞপ্তি

Online Desk মে 20, 2026
mine-labour.jpg

ওঙ্কার ডেস্ক: একটানা পাঁচ ঘন্টা শ্রমিকদের দিয়ে কাজ করানো যাবে না। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল। বিভিন্ন সংস্থার মালিক ও কর্মীদের মনে করিয়ে দিয়ে মন্ত্রকের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, কোনও কর্মী অন্তত ৩০ মিনিট বিশ্রাম না নিয়ে একটানা পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। কাজের জায়গায় পরিবেশ নিয়ে আগের নিয়মকে আরও শক্তিশালী করেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

যাঁরা বিভিন্ন খনিতে কাজ করেন, সেই সমস্ত শ্রমিকদের জন্য শ্রমমন্ত্রক নিয়মাবলি স্পষ্ট করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই শ্রমিকদের কাজের শিফট আট ঘণ্টার বেশি হওয়া কোনও ভাবেই উচিত নয়। উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ যত কাজ আছে খনি শিল্পের শ্রমিকদের কাজ সেই তালিকার অন্তর্ভুক্ত। পূর্ববর্তী শ্রম বিধিমালা এবং কারখানা-সংক্রান্ত আইনে কাজের শিফটের মধ্যে বিরতির প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।

সম্প্রতি চালু হওয়া শ্রম আইনগুলিতে বিশ্রাম ও বিরতির বিষয়ে বিশদে কিছু বলা নেই। যা আগের বিজ্ঞপ্তি ও বিধানগুলিতে ছিল। শ্রমিকদের স্বার্থ বিরোধী এই বিজ্ঞপ্তির ফলে শ্রমিক সংগঠনগুলি উদ্বেগ প্রকাশ করে। সরকার আলাদা করে বিজ্ঞপ্তি জারি না করলে বিরতি এবং কাজের পরিবেশ সম্পর্কিত সুরক্ষাগুলির প্রয়োগ কঠিন হয়ে পড়তে পারে বলে দাবি তাদের। উল্লেখ্য, খনিতে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে শ্রমিকদের। তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post Views: 92

Continue Reading

Previous: কেরলে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের সময় ‘বন্দেমাতরম’ গাওয়ায় বিতর্ক; এটি ধর্মনিরোপেক্ষতার পরিপন্থী, দাবি বামেদের
Next: নরওয়ে সংবাদ মাধ্যমে মোদীর সাপুরে অবতারে কার্টুন, শুরু আন্তর্জাতিক বিতর্ক

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.