Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হোলিতে রঙ দেওয়ায় নাতির গায়ে গরম জল ঠাকুমার, ৪৫ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি নাবালক

হোলিতে রঙ দেওয়ায় নাতির গায়ে গরম জল ঠাকুমার, ৪৫ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি নাবালক

Online Desk মার্চ 5, 2026
holi-vv.jpg

ওঙ্কার ডেস্ক: রঙের উৎসবে প্রিয়জনদের আবির দিয়ে রাঙান উৎসবে অংশগ্রহণকারীরা। কিন্তু হোলির আনন্দ মুহূর্তের মধ্যে বিভীষিকায় পরিণত হল চার বছরের শিশুর। রঙের উৎসবে ঠাকুমার গায়ে রঙ দেওয়ায় তার গায়ে ফুটন্ত জল ঢেলে দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর জেলার কোরাডি এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই নাবালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

রিপোর্ট অনুসারে, ৩ মার্চ আরামশিন এলাকার ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। সেই মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ জানিয়েছে, জখম শিশুর নাম ওম হরিশ ওয়াঙ্গে। বাড়ির বাইরে রঙ ভর্তি স্প্রে বোতল নিয়ে খেলছিল সে। সেই সময় সে ভুল করে তার ঠাকুমা সিন্ধু ঠাকরের উপর রঙ ছিটিয়ে দেয়। ওই মহিলা গরম জল বালতিতে ভরছিলেন। তাঁর গায়ে রঙ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি শিশুটির গায়ে ফুটন্ত জল ঢেলে দেন বলে অভিযোগ।

গরম জলের কারণে শিশুটির কোমরের নীচে গুরুতরভাবে পুড়ে যায়। তাকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর জখম অবস্থায়। চিকিৎসকদের অনুমান, শিশুটির দেহের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে, মহিলার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Post Views: 208

Continue Reading

Previous: মোদী চাইলেই সাহায্যে রাজি রাশিয়া, ভারতের জলসীমার কাছেই রয়েছে ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল
Next: সহায়ক মূল্যের সাথে বাস্তবের বিস্তর ফারাক, মাঠেই নষ্ট হচ্ছে ফসল, বিক্ষোভ আলু চাষিদের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.