Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদী চাইলেই সাহায্যে রাজি রাশিয়া, ভারতের জলসীমার কাছেই রয়েছে ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল

মোদী চাইলেই সাহায্যে রাজি রাশিয়া, ভারতের জলসীমার কাছেই রয়েছে ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল

Online Desk মার্চ 5, 2026
modi-1.jpg

ওঙ্কার ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পর থেকেই তেল সংকটের আশঙ্কা বাড়ছে। যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। যদিও ভারতের কাছে তেল মজুত আছে। কিন্তু দীর্ঘদিন ধরে যুদ্ধ চললে, তেল সঞ্চয়ে টান পড়বে। সংকটের সময় ফের দিল্লির পাশে দাঁড়ানোর বার্তা রাশিয়ার। সূত্রের খবর, ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে ভারতের জলসীমার আশপাশেই ঘোরাফেরা করছে একটি নৌবহর। ভারত সাহায্য চাইলেই কয়েক সপ্তাহের মধ্যে সেই তেল পৌঁছে যাবে ভারতে। এমনটাই জানাচ্ছেন রাশিয়ার আধিকারিকেরা।
ইরান বিশ্ববাণিজ্যে বিরাট ধাক্কা দিতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরান সাফ জানিয়েছে, হরমুজে জাহাজ দেখলেই জ্বালিয়ে দেওয়া হবে। এই ব্যস্ততম প্রণালী বন্ধ করে দেওয়ায় এখনই বিচলিত নয় মোদী সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী বলছেন, পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পরিস্থিতির মোকাবিলায় ভারত পুরোপুরি প্রস্তুত।
কিন্তু যুদ্ধ চলতে থাকলে যে সমস্যায় পড়বে দিল্লি, তা বলা বাহুল্য। এই পরিস্থিতিতে ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। মস্কো আগেই জানিয়েছে, তারা ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত। ভারতের জ্বালানি সরবরাহে কোনও সমস্যা হলে রাশিয়া সেই চাহিদা পূরণ করতে তৈরি রয়েছে।
এখন প্রশ্ন হল, ওই রুশ তেল কি ভারত কিনবে? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর শুল্কের বোঝা চাপবে। এই মুহূর্তে ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে শর্ত রয়েছে। তাই যুদ্ধ পরিস্থিতি হোক, বা যা কিছু, এই পরিস্থিতিতে ভারত রাশিয়ার থেকে তেল কিনলে আমেরিকা ক্ষুব্ধ হয়ে যেতে পারে।

Post Views: 116

Continue Reading

Previous: ইরানের বিরুদ্ধে পরমাণু হুমকি যুক্তরাষ্ট্রের? জল্পনা তুঙ্গে
Next: হোলিতে রঙ দেওয়ায় নাতির গায়ে গরম জল ঠাকুমার, ৪৫ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি নাবালক

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.