ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র বিক্ষোভ হয়েছে। এই পরিস্থিতি গত ৩ মে আয়োজিত হওয়া নিট ইউজি পরীক্ষা বাতিল করা হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে। পরীক্ষাটি আবার নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে কবে হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষা বাতিলের পর, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে এদিন এই পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এনটিএ-এর বিবৃতি অনুসারে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর নিট ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল করা হয়েছে। ৩ মে অনুষ্ঠিত এই পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রায় ২২ লক্ষ ছাত্রছাত্রী নিট ইউজি ২০২৬ পরীক্ষায় অংশ নিয়েছিল। দেশের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা এটি। কিন্তু প্রশ্নফাঁসের ঘটনার পর এই পরীক্ষার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যত প্রশ্নবিদ্ধ হওয়ায় গোটা বিষয়টিতে সরকার হস্তক্ষেপ করে সিবিআই-কে তদন্তভার দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত করবে।
কী ভাবে ঘটল প্রশ্নফাঁসের ঘটন? তদন্তকারীদের অনুমান প্রশ্নপত্র ফাঁস দুটি পথে হতে পারে। একটি, একটি মুদ্রণ পর্যায়ে কেউ ফাঁস করতে পারেন, আরেকটি সম্ভাব্য পথ হল যারা প্রশনপত্র প্রস্তুত করেছেন তাঁদের কেউ ফাঁস করে দিতে পারেন। তবে গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ।