Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ওঙ্কার ডেস্ক: বেঙ্গালুরুর একটি শিল্পাঞ্চলে একটি বেসরকারি কারখানার শৌচালয়ের ভিতর সন্তানের জন্ম দিয়ে সেই নবজাতককেই খুন করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বয়স প্রায় ১৯ বছর এবং তিনি একটি নামী ইলেকট্রনিক্স প্রস্তুতকারী সংস্থার কারখানায় কর্মরত। ঘটনার দিন কর্মরত অবস্থাতেই আচমকা প্রসব বেদনা শুরু হয় তাঁর। পরিস্থিতি সামাল দিতে তিনি কারখানার শৌচালয়ে যান এবং সেখানেই একা হাতে সন্তানের জন্ম দেন। অভিযোগ, সন্তান জন্মের পরই চরম ও অমানবিক সিদ্ধান্ত নেন ওই তরুণী। নবজাতকের গলা কেটে তাকে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরে মৃতদেহটি একটি ব্যাগে ভরে শৌচালয়ের মধ্যেই ফেলে রাখা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কারখানার অন্য এক কর্মী শৌচালয়ে গিয়ে ওই সন্দেহজনক ব্যাগটি দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগের ভিতর থেকে নবজাতকের দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অপ্রস্তুত অবস্থায় হঠাৎ প্রসব এবং সামাজিক লজ্জা বা আতঙ্ক থেকেই এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনও কারণ, মানসিক চাপ বা অন্য কারও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Post Views: 93

Continue Reading

Previous: ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের
Next: প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.