Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
hgf

ওঙ্কার ডেস্ক: প্রথম দফার বিধানসভা নির্বাচনে রাজ্যে রেকর্ড হারে ভোট পড়ল। বৃহস্পতিবার বেলা পাঁচটা পর্যন্ত ১৫২ আসনে সম্মিলিত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। সেখানে ভোটের হার ৯৩.১২ শতাংশ। শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহার। এই জেলায় ভোট পড়েছে ৯২.০৭ শতাংশ। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের ভোট পড়েছে ৮৯.৯৩ শতাংশ।
কমিশন সূত্রে খবর, বিকেল পাঁচটা পর্যন্ত দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের পর সর্বোচ্চ ভোট পড়েছে বীরভূম জেলায়। এই জেলায় ভোট পড়েছে ৯১.৫৫ শতাংশ। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৯১.৩৬ শতাংশ। জলপাইগুড়িতে প্রাপ্ত ভোটের হার ৯১.২ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৯০.৭ শতাংশ। ঝাড়গ্রামে ৯০.৫৩ শতাংশ। বাঁকুড়ায় ৮৯.৯১ শতাংশ। উত্তর দিনাজপুরে পড়েছে ৮৯.৭৪ শতাংশ। মালদায় ভোট পড়েছে ৮৯.৫৬ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৮৮.৫৫ শতাংশ। পুরুলিয়ায় ভোট পড়েছে ৮৭.৩৫ শতাংশ।
এ ছাড়া পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৮৬.৮৯ শতাংশ। পার্বত্য জেলা দার্জিলিংয়ে ভোট পড়েছে ৮৬.৪৯ শতাংশ, কালিম্পংয়ে ৮১.৯৮ শতাংশ। আলিপুরদুয়ারে ৮৮.৭৪ শতাংশ। ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ২০২১ সালের বিধানসভা নির্বাচন বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে অনেকটা ছাপিয়ে গেল ছাব্বিশের প্রথম দফার বিধানসভা নির্বাচন। যে ১৫২ আসনে ভোট হয়েছে সেই সকল আসনগুলিতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। ২০২৪ সালে ৭৯.৮ শতাংশ।

Post Views: 98

Continue Reading

Previous: ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে
Next: পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.