Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আগামী ১ এপ্রিল থেকে কার্যকর নতুন আয়কর আইন, বাজেটে ঘোষণা নির্মলার

আগামী ১ এপ্রিল থেকে কার্যকর নতুন আয়কর আইন, বাজেটে ঘোষণা নির্মলার

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
nirmala-dd.jpg

ওঙ্কার ডেস্ক: আয়কর নিয়ে বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশে নতুন আয়কর আইন চালু হবে বলে রবিবার সংসদে জানান তিনি। রবিবার বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে নয়া আয়কর আইন চালু হবে।

সাধারণ মানুষের কর জমা দিতে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য নতুন নিয়ম চালু করা হচ্ছে। ২০২৬-২৭ সালের বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারামণ বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। এরপরে ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়।’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন আরও বলেন, মোটর অ্যাক্সিডেন্টে কোনও ক্লেম পাওয়া গেলে, সে ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। ফিরিয়ে দেওয়া হবে টিডিএস-ও। অনাবাসীরা স্থাবর সম্পত্তি বিক্রি করলে টিডিএসে ছাড় দেওয়া হবে বলে জানান তিনি। আয়করের রিটার্ন জমা করার সময়ও বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। তবে এর জন্য ন্যূনতম ফি দিতে হবে। ট্যাক্স রিটার্নের নিয়মেও ছাড় দেওয়া হবে। যারা আইটিআর-১, আইটিআর-২ জমা দেন, তারা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন। নন-অডিট বিজনেস বা ট্রাস্ট জমা দিতে পারবেন ৩১ অগস্ট পর্যন্ত।

Post Views: 167

Continue Reading

Previous: ভেনেজুয়ালা থেকে তেল কিনবে ভারত; দাবী প্রেসিডেন্ট ট্রাম্পের
Next: অর্থনীতিতে নয়া কি আসছে বাজেট ছাব্বিশে; উচ্চপর্যায়ে কমিটি গঠনের সিধান্ত কেন্দ্রীয় মন্ত্রকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.