Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর পদ থকে ইস্তফা নিতিশের; বিহারের মসনদে বসবে কে?

মুখ্যমন্ত্রীর পদ থকে ইস্তফা নিতিশের; বিহারের মসনদে বসবে কে?

Online Desk এপ্রিল 14, 2026
nitish-kumar.png

ওঙ্কার ডেস্ক: বিহারের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রায় দুই দশক মুখ্যমন্ত্রী থাকার পর নিতিশ কুমার নিজের পদ থেকে ইস্তফা দিলেন। ২০০৫ সাল থেকে শুরু হওয়া তাঁর দীর্ঘ শাসনকাল রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় গভীর প্রভাব ফেলেছিল। মঙ্গলবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেন এবং একইসঙ্গে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন, যার ফলে নতুন সরকার গঠনের পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়।
রাজনৈতিক মহলের মতে, এই পদত্যাগ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক পরিবর্তন নয়, বরং বিহারের ক্ষমতার সমীকরণে বড়সড় রদবদলের ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে জোট রাজনীতির টানাপোড়েন এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে সম্রাট চৌধুরির নাম বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর তাঁকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সামনে আনার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরে বিহারের রাজনীতিতে সক্রিয় এবং বর্তমানে রাজ্য বিজেপির অন্যতম মুখ হিসেবে পরিচিত সম্রাট চৌধুরীর নাম ঘিরেই জল্পনা এখন তুঙ্গে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে বিজেপি বিহারে নিজেদের সংগঠন আরও শক্তিশালী করতে চাইছে এবং আগামী নির্বাচনের আগে একটি স্থিতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। অন্যদিকে, নীতীশ কুমারও সম্পূর্ণভাবে রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। বরং ভবিষ্যতে তিনি জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

Post Views: 81

Continue Reading

Previous: রায়গঞ্জের সভা থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ রাহুল গান্ধীর
Next: ভোটের আগে গোপন ডিল! বিজেপি প্রার্থীর বাড়িতে সওকাত, রহস্য ঘনীভূত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.