Skip to content
নভেম্বর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বীর-বিল্লিংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু যুবকের, প্রশ্নে নিরাপত্তা

বীর-বিল্লিংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু যুবকের, প্রশ্নে নিরাপত্তা

Online Desk নভেম্বর 12, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি। কাংড়া জেলার জনপ্রিয় প্যারাগ্লাইডিং কেন্দ্র বীর-বিল্লিংয়ে মাঝআকাশ থেকে পড়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম শুভম দোবরিয়াল। বয়স ২৬ বছর। তিনি গ্রেটার নয়ডার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে যুক্ত ছিলেন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের সঙ্গে। বোন ও তিন তুতো ভাইয়ের সঙ্গে ছুটি কাটাতে হিমাচলে গিয়েছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের (ইআরএসএস-১১২) হেল্পলাইনে দুর্ঘটনার খবর পৌঁছয়। শুভমের এক বন্ধু প্রশাসনকে ফোন করে জানান, বীর-বিল্লিংয়ে ট্যান্ডেম প্যারাগ্লাইডিংয়ের সময় মাঝআকাশ থেকে নীচে পড়ে গিয়েছেন ওই যুবক। ঘটনার তদন্তে নেমে এক ২৪ বছর বয়সি তরুণীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তিনি গ্রেটার নয়ডার বাসিন্দা এবং এই ঘটনায় মূল অভিযোগকারিণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ১১ নভেম্বর প্যারাগ্লাইডিংয়ের পাইলটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযুক্তের বয়স ৪৫ বছর। তিনি কাংড়া জেলার বাসিন্দা। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ও ১০৬ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, বীর-বিল্লিংয়ে প্যারাগ্লাইডিং দুর্ঘটনার নজির অবশ্য নতুন নয়। গত অক্টোবরেও এখানে উড়ান চলাকালীন প্রাণ হারান এক বিদেশি পর্যটক। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাঁর ব্রিটিশ সঙ্গীকে। গত ২৫ অক্টোবর দুই বিদেশি পর্যটক আলাদা আলাদা সোলো ফ্লাইটে বীর-বিল্লিং থেকে আকাশে উড়েছিলেন। কিন্তু মাঝপথে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটে। প্রবল হাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। ধর্মশালার খানিয়ারা এলাকায় রাইজিং স্টার পিকের কাছে ভেঙে পড়ে তাঁদের প্যারাগ্লাইডার।

Continue Reading

Previous: বাঘিনিকে স্থানান্তরের ধকলেই গর্ভেই তিন শাবকের মৃত্যু? উঠছে প্রশ্ন
Next: ১২ নভেম্বর ২০২৬: কেমন কাটবে বারোটি রাশির দিন? জেনে নিন আজকের রাশিফল

সম্পর্কিত গল্প

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
earthquake_660_280121101049.webp

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের উৎস নেপাল

Online Desk নভেম্বর 12, 2026

You may have missed

sef.jpeg

কিউয়িদের কাছে ফুটবলে ৫ গোলে লজ্জার হার ভারতের

Online Desk নভেম্বর 12, 2026
Bangladesh-Passport-Under-Question.jpg

শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ায় কী বাংলাদেশ সরকারের হার্ট অ্যাটাক হল ?

Online Desk নভেম্বর 12, 2026
1.jpeg

টেস্টের প্রস্তুতিতে নেই গিল, শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে নামবে ভারত

Online Desk নভেম্বর 12, 2026
Stroke-Warning_-Brain-and-Vessel-Illustration.jpg

বিকল হচ্ছে মন, প্রতি ২০ সেকেন্ডে একজনের ব্রেন স্ট্রোক

Online Desk নভেম্বর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.