Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শেষ ১০ দিনে টানা ৪ বার বাড়ল তেলের দাম, কলকাতায় কত পেট্রোলের দাম?

শেষ ১০ দিনে টানা ৪ বার বাড়ল তেলের দাম, কলকাতায় কত পেট্রোলের দাম?

Online Desk মে 25, 2026
11.jpg

ওঙ্কার ডেস্ক: জ্বালানির দাম উত্তরোত্তর বাড়ছে। শনিবারের পর ফের সোমবার তেলের দাম বাড়ল। অর্থাৎ বিগত ১০ দিনে মোট ৪ বার তেলের দাম বাড়ল। দিল্লিতে আড়াই টাকারও বেশি বেড়ে পেট্রোলের দাম সেঞ্চুরি করে ফেলেছে। ডিজেলের দামও সেঞ্চুরির প্রায় দোরগোড়ায়। এদিকে কলকাতায় লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে শহরে পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৯.৮২ টাকা। এবার কলকাতায় ডিজেলও সেঞ্চুরি করবে বলেই মনে করছে সাধারণ মানুষ।

জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক অনেক কিছুর দাম বাড়ে। তাঁর প্রভাব পড়ে দেশবাসীর সাধারণ জীবন যাপনে। ইতিমধ্যে অনেক জায়গায় জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে দুধ, রুটির দাম বেড়ে গিয়েছে। শনিবার মূল্যবৃদ্ধির পর ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশে পেট্রোল বা ডিজেলের সার্বিক কোনও ঘাটতি নেই। কিছু কিছু জায়গায় স্থানীয় ভাবে দাম বাড়ছে এবং তা সাময়িক। আঞ্চলিক চাহিদা এবং সরবরাহের সামঞ্জস্য না থাকায় দাম বাড়ছে বলে দাবি করেছিল দেশের সবচেয়ে বড় তেল সংস্থা। তারপর এবার সোমবার দাম বাড়ল।

গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রোলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। তার পর ২৩ মে, শনিবার ফের ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হয়। সোমবারের মূল্যবৃদ্ধির পর দেশে গত ১০ দিনে সাত টাকারও বেশি মহার্ঘ হয়ে গেল পেট্রোল।

প্রসঙ্গত, মুম্বইয়ে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১১১.২১ টাকায়। চেন্নাইয়ে ২.৪৬ টাকা বৃদ্ধির পর এক লিটার পেট্রোলের নতুন দাম ১০৭.৭৭ টাকা। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ২.৮১ টাকা। ৯৭.৮৩ টাকায় এক লিটার ডিজেল সেখানে পাওয়া যাচ্ছে। চেন্নাইয়ে ডিজেলের দাম ২.৫৭ টাকা বেড়ে প্রতি লিটারের নতুন দাম হয়েছে ৯৯.৫৫ টাকা।

Post Views: 113

Continue Reading

Previous: ভাসছে উত্তর, পুড়ছে দক্ষিণ, স্বস্তি মিলবে কবে?
Next: দেড় বছর আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ ১২০ ঘণ্টার কম সময়ে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.