Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেড় বছর আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ ১২০ ঘণ্টার কম সময়ে

দেড় বছর আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ ১২০ ঘণ্টার কম সময়ে

Online Desk মে 25, 2026
123.jpg

ওঙ্কার ডেস্কঃ মমতার জমানায় আটকে ছিল চিংড়িঘাটা মেট্রোর কাজ। বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই দুই দফায় এই কাজ হওয়ার কথা ঘোষণা করা হয়। সেই মতো দেড় বছর আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হল ১২০ ঘণ্টার কম সময়ে। দু’দফায় মেট্রো লাইন জোড়ার অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, প্রথম দফায় ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টায় অনেকটা কাজ এগিয়ে যায়। ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে ২৮ মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট বসানো হয়। এক সপ্তাহ বিরতির পর দ্বিতীয় ধাপ শুরু হয় ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা, আবারও ৬০ ঘণ্টার উইন্ডো। এইবার লক্ষ্য ছিল ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো। দু’দফায়, মোট ১২০ ঘণ্টায়, ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ পুরোপুরি শেষ হয়েছে।
জানা গিয়েছে, চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্বদিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিট ডেক বসানোর কাজের সময় নতুন একটি ৬০ মিটার রাস্তা তৈরি করা হবে। সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে এটি তৈরি করার সম্ভাবনা বেশি। কলকাতা পুলিশ ও আরভিএনএল ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করতে পরিদর্শন করে ফেলেছে।

Post Views: 122

Continue Reading

Previous: শেষ ১০ দিনে টানা ৪ বার বাড়ল তেলের দাম, কলকাতায় কত পেট্রোলের দাম?
Next: বেঙ্গালুরুতে মোদীর কনভয়ে বিস্ফোরক সামগ্রী উদ্ধার, সাসপেন্ড ৬ পুলিশকর্মী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.