Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুতে মোদীর কনভয়ে বিস্ফোরক সামগ্রী উদ্ধার, সাসপেন্ড ৬ পুলিশকর্মী

বেঙ্গালুরুতে মোদীর কনভয়ে বিস্ফোরক সামগ্রী উদ্ধার, সাসপেন্ড ৬ পুলিশকর্মী

Online Desk মে 25, 2026
MODI.jpg

ওঙ্কার ডেস্কঃ ১০ মে। বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। বেঙ্গালুরু সফরে মোদির কনভয় রুটে উদ্ধার হয়েছিল ভয়ংকর বিস্ফোরক সামগ্রী জিলেটিন স্টিক। নিরাপত্তায় গাফিলতির ঘটনায় এবার কড়া পদক্ষেপ বেঙ্গালুরু পুলিশের। সাসপেন্ড করা হল ৬ জন পুলিশকর্মীকে। সূত্রের খবর, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ৬ পুলিশ কর্মীর বরখাস্তের নির্দেশ বহাল থাকবে।
মোদির নিরাপত্তায় গাফিলতির ঘটনায় কর্নাটকের কংগ্রেস সরকারকে কটাক্ষ করেছে পদ্মশিবির। বিজেপি সভাপতি তথা বিধায়ক বি ওয়াই বিজয়েন্দ্র এই ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য ও নিরাপত্তার গুরুতর অবহেলা’ বলে অভিযোগ করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কর্নাটকে আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটল তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।’
বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারের যাত্রাপথে কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছ থেকে উদ্ধার হয় দুটি জিলেটিন স্টিক। জানা যায়, মোদি ওই পথে যাওয়ার আগে পুলিশের কাছে সন্দেহজনক একটি ফোনকল আসে। তার ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় রাস্তার ধার থেকেই উদ্ধার হয় জিলেটিন স্টিকগুলি। যেখানে জিলেটিন স্টিক দুটি পাওয়া গিয়েছিল সেখান থেকে অনুষ্ঠানস্থল ছিল মাত্র ৩ কিলোমিটার দূরে। এই ঘটনার পর থেকেই গোটা দেশে শোরগোল পড়ে যায়। প্রধানমন্ত্রীর যাত্রাপথের কাছে বিস্ফোরক কীভাবে পৌঁছালো তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Post Views: 94

Continue Reading

Previous: দেড় বছর আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ ১২০ ঘণ্টার কম সময়ে
Next: কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি শেষ! সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.