Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি শেষ! সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব

কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি শেষ! সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব

Online Desk মে 25, 2026
KARNATAKA.jpg

ওঙ্কার ডেস্কঃ কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি শেষ! সূত্রের খবর, ২৬ মে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব করেছে হাইকমান্ড। কর্নাটকের কুর্সি নিয়ে ঝামেলার মাঝেই সিদ্দারামাইয়া জানিয়েছিলেন, হাইকমান্ড ডাকলেই তিনি দিল্লিতে যাবেন। অন্যদিকে, শিবকুমারও জানিয়েছিলেন, হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে উভয় নেতাই তা মেনে চলবেন। এই অবস্থায় দিল্লির বৈঠককে ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে।
শোনা যাচ্ছে, এই বৈঠকেই মুখ্যমন্ত্রী পদে রদবদল সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসতে চলেছেন শীর্ষ নেতারা। এদিকে এই খবর সামনে আসতেই কর্নাটকের নানা জায়গায় উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সমর্থনে পোস্টার পড়েছে।
সূত্রের খবর, কর্নাটকে নেতৃত্ব পরিবর্তনের জল্পনায় মধ্যেই মহীশুরে শিবকুমারের জন্মদিনের অনুষ্ঠান পালন করেছেন তাঁর সমর্থকরা। সেখানে ‘নেক্সট সিএম ডিকে বস’ নাম লেখা বিশেষ কেক কাটা হয়েছে। এমনকি বেঙ্গালুরু থেকে বেলগাভি পর্যন্ত শিবকুমারকে ‘হবু মুখ্যমন্ত্রী’ বলে উল্লেখ করে বিরাট বিরাট পোস্টার লাগানো হয়েছে।
উল্লেখ্য, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জানা যায় কর্নাটকে কংগ্রেস সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে এক সমঝোতা হয়েছিল। যেখানে নাকি বলা হয়েছিল, সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে ২.৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি হবে। তবে ৩ বছরেও সে প্রক্রিয়া সম্পন্ন হয়নি। যার জেরে গত ৬ মাস ধরে মুখ্যমন্ত্রী বদলের জন্য ক্রমাগত চাপ বাড়িয়ে আসেন শিবকুমারের সমর্থকরা। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার দিল্লির এই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর মতো শীর্ষ নেতারা যোগ দিতে পারেন।

Post Views: 88

Continue Reading

Previous: বেঙ্গালুরুতে মোদীর কনভয়ে বিস্ফোরক সামগ্রী উদ্ধার, সাসপেন্ড ৬ পুলিশকর্মী
Next: ফলতার ফলে ভরাডুবি তৃণমূলের! সিপিএম উঠে এল প্রধান বিরোধী হিসাবে! নেপথ্যে কারণ কি ?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.